মূল ভাব ও জ্ঞানমূলক প্রশ্ন
‘আম-আঁটির ভেঁপু’ মূলত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪-১৯৫০) রচিত জনপ্রিয় উপন্যাস ‘পথের পাঁচালী’র একটি অংশ, যাকে আমরা ছোটগল্প বলতে পারি। গল্পটি গ্রামীণ জীবনে প্রকৃতি-ঘনিষ্ঠ দুই ভাইবোনের জীবনালেখ্য।
গ্রামীণ পটভূমিতে রচিত গল্পটি অপু ও দুর্গা নামের দুই ভাইবোনের শৈশব এবং
তাদের পারস্পরিক সম্পর্ক, প্রকৃতির সান্নিধ্য ও দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠার চিত্র তুলে ধরে। অপু ও দুর্গার শৈশবের দুরন্তপনা, খেলাধুলা, প্রকৃতির প্রতি আকর্ষণ এবং পারস্পরিক সম্পর্কের গভীরতাই গল্পটির প্রাণ...