Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হ্যালো ডক্টর

শিশুর বাড়তি খাবারের প্রয়োজনীয়তা

মো. নাহিদ নেওয়াজ
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:০৮
শিশুর বাড়তি খাবারের প্রয়োজনীয়তা

ছয় মাস বয়স হলে শিশুর দৈনিক খাবারের চাহিদায় মায়ের বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানাচ্ছেন পুষ্টিবিদ মো. নাহিদ নেওয়াজ

যেভাবে শুরু করবেন

শিশুকে পরিপূরক খাদ্য বা পারিবারিক খাবার খাওয়ানোর শুরু চামচ দিয়েই করতে হবে। তাই শিশুর বয়স ১৮১ দিন পূর্ণ হওয়ার পাঁচ-সাত দিন আগে থেকেই চামচের মাধ্যমে শিশুকে খাওয়াতে অভ্যস্ত করুন। এক্ষেত্রে মায়ের দুধ সংগ্রহ করে পরিষ্কার চামচে করে মাঝেমধ্যে খাওয়ানো যেতে পারে। ১৮১ দিন থেকে প্রথমে পেস্টের মতো নরম করে ভাত রান্না করে তার সঙ্গে মায়ের দুধ মিশিয়ে অল্প অল্প করে খাওয়ানো শুরু করুন। এভাবে আলুর পেস্ট, সুজি, সাগুদানার সঙ্গে মায়ের দুধ মিশিয়ে খাওয়ান। তবে এই প্রক্রিয়ার প্রথমে কখনোই বিভিন্ন পাকা ফল চটকে খেতে দেবেন না। কিছুদিন পর যখন শিশু বাড়তি খাবারে অভ্যস্ত হয়ে যাবে, তখন প্রতি বেলায় নরম ভাতের সঙ্গে অন্তত একটি প্রাণিজ আমিষ (যেমন— মাছ/মাংস/ডিম/কলিজা), ঘন করে রান্না করা ডাল এবং বিভিন্ন রঙিন শাকসবজি মিলিয়ে খাওয়াতে হবে।

বয়স অনুযায়ী খাবারের পরিমাণ

ছয় থেকে আট মাস বয়সী শিশুকে সারা দিনে ২৫০ মিলিলিটার বাটির এক বাটি খাবার দুই থেকে তিনবারে খাওয়াতে হবে। ৯ থেকে ১১ মাস বয়সী শিশুকে সারা দিনে একই আকারের দেড় বাটি খাবার তিন থেকে চারবারে খাওয়াতে হবে। ১২ থেকে ২৩ মাস বয়সী শিশুকে তিন বাটি খাবার তিন থেকে চারবারে খাওয়াতে হবে। এ নিয়মে খাওয়ানোর পরও শিশুর ক্ষুধা ও রুচির ওপর ভিত্তি করে দিনে এক থেকে দুবার মৌসুমি ফলমূল, তেলে ভাজা খাবার ও দুধের তৈরি খাবার দিয়ে স্বাস্থ্যকর নাশতা দিতে হবে।

শিশুর আট মাস বয়স থেকে আলাদা ছোট থালা, বাটি, গ্লাস ইত্যাদিতে খাবার দিয়ে পরিবারের সবার সঙ্গে শিশুকে নিয়ে খেতে বসবেন। মাস শেষে শিশুর বৃদ্ধি কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে কি না, সেটাই মূল বিষয়। বাড়তি খাবারের পাশাপাশি অবশ্যই শিশুকে ২৪ মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে।

খেয়াল রাখা জরুরি

শিশুর বয়স এক বছর পূর্ণ হওয়ার আগে খাবার তৈরিতে মরিচ, লবণ, মধু ও চিনি ব্যবহার করবেন না। বাদাম, বুট, ছোলা, বরই, বেদানার দানা ও আঙুর ইত্যাদি খাবার খাওয়ানোর সময় সতর্ক থাকবেন। শিশুকে কখনো জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না। এতে তার মনে খাদ্যভীতি তৈরি হয়ে খাবারের প্রতি রুচি কমে যেতে পারে।

লেখক: পুষ্টিবিদ ও পুষ্টিবিদ, টেকনিক্যাল অফিসার-নিউট্রিশন হীড বাংলাদেশ

শিশুর খাবারহ্যালো ডক্টরমায়ের বুকের দুধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি