শিশু খেতে চায় না— এই অভিযোগ বাংলাদেশের ঘরে ঘরে। এক-দুবেলা না খেলে কিংবা কম খেলে শুরু হয় খাবার নিয়ে জোরাজুরি। এর ফলে শিশুর ভেতর খাবার নিয়ে আগ্রহের বদলে ভীতি তৈরি হয়। অথচ খাবার গ্রহণ প্রক্রিয়া হওয়ার কথা ছিল আনন্দদায়ক। কারণ, এটি শিশুর হাত, মুখ ও জিহ্বার পেশির গড়ন ও মানসিক গঠনের সঙ্গে সরাসরি সম্পর্কিত।...