Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় হ্যালো ডক্টর

হৃদরোগীদের জন্য নিরাপদ শরীরচর্চা

ডা. আশরাফুল আলম সুমন
agamir somoy
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০২:২৫
হৃদরোগীদের জন্য নিরাপদ শরীরচর্চা

ছবি: সামিয়া

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর অনেকেই শরীরচর্চা করতে ভয় পান। তবে সঠিক নিয়মে ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত শরীরচর্চা হৃদরোগীদের জন্য উপকারী। এটি হার্টের কার্যক্ষমতা বাড়াতে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে, ক্ষতিকর কোলেস্টেরল কমাতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। তবে সুস্থ মানুষের তুলনায় হৃদরোগীদের শরীরচর্চার ধরন ও নিয়ম হতে হবে ভিন্ন।

 

শরীরচর্চা শুরুর আগের প্রস্তুতি

ব্যায়াম শুরু করার আগে অবশ্যই হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। হার্টের অবস্থা অনুযায়ী চিকিৎসক ঠিক করবেন কতটুকু পরিশ্রম করা নিরাপদ। সম্প্রতি হার্ট অ্যাটাক, বাইপাস সার্জারি বা রিং পরানো হয়ে থাকলে চিকিৎসকের তত্ত্বাবধানে ‘কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন’ প্রোগ্রামে অংশ নেওয়া সবচেয়ে নিরাপদ। ব্যায়ামের সময় শরীরে কোনো অস্বস্তি হচ্ছে কি না, সেদিকেও খেয়াল রাখতে হবে।

 

কোন ব্যায়াম নিরাপদ

হৃদরোগীদের জন্য মূলত অ্যারোবিক বা হালকা কার্ডিও এবং হালকা স্ট্রেন্থ ট্রেনিং সবচেয়ে উপকারী। এ ছাড়া—

হাঁটা: হৃদরোগীদের জন্য সবচেয়ে সহজ ও নিরাপদ ব্যায়াম। এমন গতিতে হাঁটতে হবে, যাতে হাঁটার সময় কথা বলা যায়; কিন্তু গান গাইতে গেলে হাঁপিয়ে যেতে হয়। এটিকে ‘টক টেস্ট’ বলে।

সাইকেল চালানো: স্থির সাইকেল অথবা সমতল রাস্তায় সাইকেল চালানো যেতে পারে।

সাঁতার: সাঁতার পুরো শরীরের জন্য চমৎকার একটি ব্যায়াম। এটি জয়েন্টে অতিরিক্ত চাপ না দিয়ে হার্ট সচল রাখে।

হালকা স্ট্রেচিং ও ফ্রি হ্যান্ড ব্যায়াম: শরীরের নমনীয়তা বাড়াতে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখতে হালকা স্ট্রেচিং করা যেতে পারে।

হালকা ওজনের ব্যায়াম: চিকিৎসকের অনুমতি থাকলে সপ্তাহে এক থেকে দুই দিন এক বা দুই কেজির ডাম্বেল ব্যবহার করা যেতে পারে।

 

ব্যায়ামের সময় ও নিয়ম

হৃদরোগীদের জন্য সপ্তাহে অন্তত পাঁচ দিন ব্যায়াম করার চেষ্টা করা উচিত। শুরুতে ১০ থেকে ১৫ মিনিট দিয়ে শুরু করে ধীরে ধীরে সময় বাড়িয়ে প্রতিদিন ৩০ মিনিট করা যেতে পারে। ব্যায়ামের তীব্রতা হালকা থেকে মাঝারি হওয়া উচিত। হাঁটা, সাইকেল চালানো বা সাঁতারের মতো ব্যায়াম বেছে নেওয়া ভালো।

 

ব্যায়াম তিন ধাপে করা উচিত

ওয়ার্মআপ: ৫ থেকে ১০ মিনিট। ধীরে হাঁটা ও হালকা স্ট্রেচিংয়ের মাধ্যমে শরীরকে প্রস্তুত করতে হবে।

মূল ব্যায়াম: ২০ থেকে ৩০ মিনিট। নির্ধারিত গতিতে হাঁটা, সাইকেল চালানো বা সাঁতার কাটতে হবে। শ্বাস কিছুটা দ্রুত হলেও স্বাভাবিকভাবে কথা বলা সম্ভব হওয়া উচিত।

কুলডাউন: আরও ৫ থেকে ১০ মিনিট। ব্যায়াম শেষ করে হঠাৎ বসে বা শুয়ে না পড়ে ধীরে ধীরে হাঁটার গতি কমাতে হবে।

 

যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

অতিরিক্ত গরম বা তীব্র শীতে বাইরে ব্যায়াম করা উচিত নয়। ভারী খাবার খাওয়ার পর অন্তত ১.৫ থেকে ২ ঘণ্টা ব্যায়াম না করাই ভালো। ব্যায়ামের আগে, মাঝে ও পরে অল্প অল্প করে পানি পান করতে হবে।

শরীরের ক্ষমতার বাইরে গিয়ে ব্যায়ামের কোনো লক্ষ্য পূরণ করা উচিত নয়। ক্লান্তি লাগলে বিশ্রাম নিতে হবে।

 

লেখক: এমবিবিএস, এমডি (কার্ডিওলজি), সহকারী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা

হৃদরোগশরীরচর্চাব্যায়ামহার্ট অ্যাটাককার্ডিয়াকরিহ্যাবিলিটেশন
    শেয়ার করুন:
    Advertisement
    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৩

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    ২৫ আগস্ট ২০২৬, ১১:০৯

    চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

    চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১২

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৫

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    ২৫ আগস্ট ২০২৬, ০৮:২৯

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৩০

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:৪৩

    ভান্ডালজুরি পানি শোধনাগার চট্টগ্রাম ওয়াসার ‘সাদা হাতি’

    ভান্ডালজুরি পানি শোধনাগার চট্টগ্রাম ওয়াসার ‘সাদা হাতি’

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৩

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৪

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২০

    advertiseadvertise