হৃদরোগে আক্রান্ত হওয়ার পর অনেকেই শরীরচর্চা করতে ভয় পান। তবে সঠিক নিয়মে ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত শরীরচর্চা হৃদরোগীদের জন্য উপকারী। এটি হার্টের কার্যক্ষমতা বাড়াতে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে, ক্ষতিকর কোলেস্টেরল কমাতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। তবে সুস্থ মানুষের তুলনায় হৃদরোগীদের শরীরচর্চার ধরন ও নিয়ম হতে হবে ভিন্ন।
শরীরচর্চা শুরুর আগের প্রস্তুতি
ব্যায়াম শুরু করার আগে অবশ্যই হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। হার্টের অবস্থা অনুযায়ী চিকিৎসক ঠিক করবেন কতটুকু পরিশ্রম করা নিরা...