চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

চট্টগ্রামে র্যাডিসন ব্লু হোটেলে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও নিউ পার্টনার সাইনিং সেরিমনি’
রবি এলিট পার্টনার নেটওয়ার্কের পরিধি আরও বিস্তৃত করতে র্যাডিসন ব্লু হোটেল চট্টগ্রাম বে ভিউতে আয়োজিত হয়েছে ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও নিউ পার্টনার সাইনিং সেরিমনি’। রবির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরীসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে এই জমজমাট অনুষ্ঠান হয়। গ্রাহকদের জীবনযাত্রা আরও সহজ ও সমৃদ্ধ করতে লাইফস্টাইলভিত্তিক অংশীদার নেটওয়ার্ক শক্তিশালী করার লক্ষ্যেই মূলত এই আয়োজন করা হয়।
চলতি বছরের প্রথম ছয় মাসে গ্রাহক সম্পৃক্ততা বাড়াতে অবদান রাখার জন্য ১০টি প্রতিষ্ঠানকে ‘রবি এলিট পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গিফট বাস্কেটস ৪ইউ, র্যাডিসন ব্লু হোটেল চট্টগ্রাম বে ভিউ, সিকো অ্যারেনা, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রাইভেট) লিমিটেড, বেস্ট ওয়েস্টার্ন এসকেএস চট্টগ্রাম, শৈল্পিক ফার্নিচার, হাঙ্গার কিলারস, হক ইলেকট্রনিকস, ওয়েস্টউড ও সারপ্রাইজ চট্টগ্রাম। এ ছাড়া চট্টগ্রামের ক্রমবর্ধমান ডাইনিং সংস্কৃতিতে ভূমিকা রাখার জন্য স্থানীয় জনপ্রিয় ব্র্যান্ড বারকোড রেস্টুরেন্টকে বিশেষ সম্মাননা জানানো হয়।






