Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য টিপস

তীব্র অ্যালার্জিক রিঅ্যাকশনে মৃত্যুঝুঁকি আছে

ডা. সাকিয়া হক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৯:১৪
তীব্র অ্যালার্জিক রিঅ্যাকশনে মৃত্যুঝুঁকি আছে

তীব্র অ্যালার্জিক রিঅ্যাকশন বা অ্যানাফিল্যাকটিক শক শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এমনকি এটি জীবন সংকটে ফেলতে পারে। এই শকে হুট করেই কোনো অ্যালার্জেনের (যেমন— নির্দিষ্ট খাবার, ওষুধ বা পোকার হুল) সংস্পর্শে এলে মানুষের ইমিউন সিস্টেম অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। এর ফলে রক্তচাপ হঠাৎ কমে যায় এবং শ্বাসনালি সংকুচিত হয়ে শ্বাস-প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়।

লক্ষণ ও উপসর্গ

অ্যালার্জির সংস্পর্শে আসার কয়েক সেকেন্ড থেকে কয়েক ঘণ্টার মধ্যে নিচের লক্ষণগুলো দেখা দিতে পারে—

  • সারা শরীরে চুলকানি, লালচে ফুসকুড়ি, মুখ, চোখ বা ঠোঁট ফুলে যাওয়া।
  • শ্বাসনালি ফুলে যাওয়ার কারণে শ্বাস নেওয়ার সময় শিস দেওয়ার মতো শব্দ বা গিলতে সমস্যা হওয়া।
  • রক্তচাপ মারাত্মকভাবে কমে যাওয়া, দুর্বল ও দ্রুত নাড়ির গতি, মাথা ঘোরা এবং অজ্ঞান হয়ে যাওয়া।
  • পেট ব্যথা, বমি বমি ভাব বা ডায়রিয়া দেখা দেওয়া।

জরুরি করণীয় ও চিকিৎসা

অ্যানাফাইল্যাকটিক শক একটি মেডিকেল ইমার্জেন্সি বা জরুরি অবস্থা। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসা না দিলে মৃত্যুও হতে পারে। জিভ ফুলে গেছে বা হুট করে কথা বলতে কষ্ট হচ্ছে— এ রকম কোনো লক্ষণ দেখা দিলে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত।

১. এপিনেফ্রিন ইনজেকশন অ্যানাফাইল্যাকটিক শকের একমাত্র জীবন রক্ষাকারী চিকিৎসা। রোগীর সঙ্গে অটো-ইনজেক্টর থাকলে তা অবিলম্বে ঊরুতে প্রয়োগ করতে হবে।

২. ইনজেকশন দেওয়ার পরপরই রোগীকে নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে নিতে হবে।

৩. রোগীকে চিৎ করে শুইয়ে পা কিছুটা উঁচুতে রাখতে হবে এবং শ্বাস নিতে কষ্ট হলে মাথা ও ঘাড় একপাশে কাত করে দিতে হবে।

লেখক : সহকারী রেজিস্ট্রার, ইমার্জেন্সি মেডিসিন বিভাগ, বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল

অ্যালার্জিক রিঅ্যাকশনমৃত্যুঝুঁকিচিকিৎসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’