স্বাস্থ্য টিপস
শিশুর কোষ্ঠকাঠিন্য হলে

গ্রাফিকস: আগামীর সময়
শিশু সপ্তাহে তিনবারের কম শক্ত ও শুষ্ক মলত্যাগ করলে, মলত্যাগের সময় চাপ দিতে হলে, পেটব্যথা, মলের সঙ্গে রক্ত বা কাপড়ে মলের দাগ থাকলে বুঝবেন তার কোষ্ঠকাঠিন্য হচ্ছে। তবে সপ্তাহে দুবার নরম ও স্বাভাবিক মলত্যাগে কোনো কষ্ট না হলে সেটি কোষ্ঠকাঠিন্য নয়।
কোষ্ঠকাঠিনে্যর কারণ: আঁশযুক্ত খাবার না খাওয়া, ফাস্টফুড ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া, কম খেলাধুলা বা চলাফেরা করা এবং বেশি সময় মোবাইল বা টিভি দেখা। এ ছাড়া ভুলভাবে টয়লেট প্রশিক্ষণ, বাথরুমে সময় না দেওয়া, মল চেপে রাখা এবং অস্বস্তি বা ব্যথার ভয়ে মল ধরে রাখাও এর কারণ। আয়রন ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, অ্যান্টিডিপ্রেসেন্টসসহ কিছু ওষুধ এবং হাইপোথাইরয়েড, নিউরোলজিক্যাল ডিজিজ ও এনাল ফিশার থেকেও এটি হতে পারে।
যেসব জটিলতা হয়: মল ত্যাগের সময় অতিরিক্ত চাপের কারণে হেমরয়েড, এনাল ফিশার, রেকটাল প্রোলাপস, মল আটকে যাওয়া, অস্বস্তি, মূত্রনালির ইনফেকশন, প্রস্রাব আটকে যাওয়া ও ফিস্টুলা হতে পারে।
করণীয় কী: শিশুকে মানসিকভাবে সহায়তা করুন। খাবারে বেল, কলা, আম স্যুপ, লেবুপানি, লাচ্ছি এবং আঁশযুক্ত খাবার দিন। খেলাধুলা ও চলাফেরায় উৎসাহ দিন। নিয়মিত টয়লেট ব্যবহারের অভ্যাস করান এবং ভয় কাটাতে সাহায্য করুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে মল নরম করার ওষুধ দিতে পারেন। অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে শিশুর কোষ্ঠকাঠিনে্যর কারণ নির্ণয় করে সমাধানের ব্যবস্থা করুন।
লেখক : সহযোগী অধ্যাপক (শিশু) আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, মিরপুর।



