শিশু সপ্তাহে তিনবারের কম শক্ত ও শুষ্ক মলত্যাগ করলে, মলত্যাগের সময় চাপ দিতে হলে, পেটব্যথা, মলের সঙ্গে রক্ত বা কাপড়ে মলের দাগ থাকলে বুঝবেন তার কোষ্ঠকাঠিন্য হচ্ছে। তবে সপ্তাহে দুবার নরম ও স্বাভাবিক মলত্যাগে কোনো কষ্ট না হলে সেটি কোষ্ঠকাঠিন্য নয়।
কোষ্ঠকাঠিনে্যর কারণ: আঁশযুক্ত খাবার না খাওয়া, ফাস্টফুড ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া, কম খেলাধুলা বা চলাফেরা করা এবং বেশি সময় মোবাইল বা টিভি দেখা। এ ছাড়া ভুলভাবে টয়লেট প্রশিক্ষণ, বাথরুমে সময় না দেওয়া, মল চেপে রাখা এবং অস্বস্তি বা ব্যথার ভয়ে মল ধরে রাখা...