অতিরিক্ত সাবান ব্যবহারে ত্বকের যেসব ক্ষতি হয়

গ্রাফিকস: আগামীর সময়
পরিচ্ছন্ন থাকতে সাবান ব্যবহারের প্রয়োজন রয়েছে। তবে অতিরিক্ত সাবান ত্বকের স্বাভাবিক সুরক্ষাব্যবস্থা ও আর্দ্রতা নষ্ট করতে পারে। ফলে ত্বকে দেখা দিতে পারে নানা সমস্যা।
অতিরিক্ত সাবান ব্যবহারে যেসব ক্ষতি হয়
· ত্বকের উপরিভাগে থাকা প্রাকৃতিক তেল আর্দ্রতা ধরে রাখে। অতিরিক্ত সাবান ব্যবহারে এ তেল দূর হয়ে ত্বক শুষ্ক হয়ে পড়ে
· বারবার সাবান ব্যবহারে ত্বকের প্রাকৃতিক প্রতিরক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। ফলে বাইরের ক্ষতিকর উপাদানের প্রভাব বাড়ে
· খসখসে, টানটান ও প্রাণহীন হয়ে যেতে পারে
· ত্বকের আর্দ্রতা কমে গেলে চুলকানি, লালচে ভাব ও জ্বালাপোড়া দেখা দিতে পারে
· বিশেষ করে সুগন্ধি ও শক্তিশালী রাসায়নিকযুক্ত সাবান সংবেদনশীল ত্বকে অস্বস্তি ও প্রদাহ সৃষ্টি করতে পারে
· অতিরিক্ত পরিষ্কার করার ফলে ত্বকের আর্দ্রতা ও সুরক্ষার স্বাভাবিক ভারসাম্য বিঘ্নিত হয়
যা করবেন
· প্রয়োজনের অতিরিক্ত সাবান ব্যবহার করবেন না
· মৃদু ও ত্বকের উপযোগী ক্লিনজার বেছে নিন
· বেশি গরম পানি দিয়ে গোসল এড়িয়ে চলুন
· গোসলের পর ময়েশ্চারাইজার ব্যবহার করুন
· ত্বকে দীর্ঘস্থায়ী চুলকানি বা প্রদাহ হলে চিকিৎসকের পরামর্শ নিন
পরিচ্ছন্নতা মানেই অতিরিক্ত সাবান ব্যবহার নয়। ত্বকের স্বাভাবিক সুরক্ষাস্তর ও আর্দ্রতা বজায় রাখাই সুস্থ ত্বকের অন্যতম শর্ত
লেখক: মেডিকেল অফিসার শেফা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার



