Agamir Somoy E-Paper
রবিবার, ১৪ জুন, ২০২৬
আগামীর সময়
৬০ মায়ের ‘সন্তান’ সাখাওয়াত
রবিবার, ১৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য টিপস

ত্বকে হাইপার পিগমেন্টেশন সমস্যার সমাধান

ডা. ফারিয়াল আকসান
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:৫৮
ত্বকে হাইপার পিগমেন্টেশন সমস্যার সমাধান

গ্রাফিকস: আগামীর সময়

ত্বকের কিছু অংশ অন্য অংশের চেয়ে গাঢ় রঙের হয়ে গেলে সেটিকে আমরা হাইপার পিগমেন্টেশন হিসেবে চিহ্নিত করি। আমাদের দেশে বেশিরভাগ মানুষের গায়ের রঙ বাদামি। ফলে এ অঞ্চলে গাঢ় বাদামি, ছাইরঙা ও কালো এ ধরনের পিগমেন্টেশন দেখা যায়। মায়ের পেটে ভ্রূণাবস্থায় কপাল, গাল, চোয়াল বা চোখের চারপাশে অপেক্ষাকৃত গাঢ় অংশ তৈরি হয়। এটি অত্যন্ত স্বাভাবিক। একে বলা হয় পিগমেন্টরি ডিমার্কেশন লাইন। এর বাইরে নানা কারণে হাইপার পিগমেন্টেশন দেখা দিতে পারে।

কেন হয়

এটি অনেক কারণে হয়ে থাকে—

সূর্যের আলো: সূর্যের আলোতে থাকা অতিবেগুনি রশ্মি ত্বকে মেলানিন উৎপাদন বাড়িয়ে হাইপার পিগমেন্টেশন সমস্যা তৈরি করতে পারে।

হরমোনাল কারণ: থাইরয়েড, পিসিওএস ও গ্রোথ হরমোনের কারণে এ সমস্যা দেখা দিতে পারে। বয়সের সঙ্গে সঙ্গে পেরিমেনোপোজাল ও পোস্ট-মেনোপোজাল সময়ে হরমোনাল ইস্যুর কারণেও এটি দেখা দিতে পারে।

ওষুধ: বিশেষ কিছু ওষুধ দীর্ঘদিন ব্যবহারের কারণে এটি দেখা দিতে পারে।

রঙ ফর্সাকারী ক্রিম: ত্বকের রঙ ফর্সাকারী ক্রিম প্রাথমিক পর্যায়ে ত্বককে ফর্সা করে তোলে। কারণ গালের ত্বকের যে স্টেটাম কর্নিয়াম নামক লেয়ার রয়েছে সেটিকে এটি পাতলা করে ফেলে। ত্বকের এই অংশটি আমাদের সূর্যালোক থেকে বিশেষভাবে রক্ষা করে। ফলে সূর্যের আলোর সংস্পর্শে আসা মাত্র সে স্থানটি কালো হয়ে মেছতার মতো তৈরি হয়।

চিকিৎসা

কারণ নির্ধারণ করে এবং কী ধরনের পিগমেন্টেশন, সে অনুযায়ী চর্মরোগ বিশেষজ্ঞের চিকিৎসা নেবেন।

অনেক ক্ষেত্রে সূর্যালোক বা অন্যান্য কারণে পিগমেন্টরি ডিমার্কেশন লাইন দৃশ্যমান হয়ে ওঠে। এর কোনো চিকিৎসা হয় না। এটিকে স্বাভাবিকভাবে নিতে হবে।

হরমোনের কারণে হাইপার পিগমেন্টেশন দেখা দিলে ত্বকের জন্য আলাদা চিকিৎসা নিতে হবে।

ত্বকের প্রদাহের বা কোনো ওষুধের কারণে যদি এ সমস্যা দেখা দেয় তাহলে সে অনুযায়ী আলাদা চিকিৎসা রয়েছে।

পিগমেন্টেশন থেকে দূরে থাকার জন্য সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এতে অনেক ধরনের ত্বক সমস্যা থেকে দূরে থাকা সম্ভব।

করণীয়

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ত্বক ভালো রাখতে সহায়তা করে। মৌসুমি শাকসবজি ও ফল খেলে প্রাপ্ত প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলস ত্বক উজ্জ্বল করে।

দিনে ২-৩ লিটার পানি পান করতে হবে।

মেছতার জন্য দরকারে কিছু ধরনের হাইড্রোকুইনন থেরাপি দেওয়া হয়। এটি খুব কম সময়ের জন্য দেওয়া হয়। এ ছাড়া নানা ধরনের ডি-পিগমেন্ট ইনগ্রেডিয়েন্ট আছে। রোগীর ত্বকের ধরন অনুযায়ী সেগুলো ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে।

যা থেকে বিরত থাকবেন

না জেনে ক্ষতিকারক কোনো ক্রিম বা কেমিক্যাল জাতীয় জিনিস ত্বকে ব্যবহার করা যাবে না।

অনেকেই না বুঝে ঘরোয়া অনেক প্যাক ও কমলা ও লেবুজাতীয় জিনিস ত্বকে ব্যবহার করেন। অনেক সময় এসব ফ্রুট অ্যাসিড ভীষণ ক্ষতিকর হয়ে ওঠে। ত্বকের সমস্যায় এসব ব্যবহার থেকে বিরত থাকতে হবে।


লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল

স্বাস্থ্য টিপসহাইপার পিগমেন্টেশন
    শেয়ার করুন:
    Advertisement
    গবেষণা ও উন্নয়ন প্রকল্পে ধীরগতি

    গবেষণা ও উন্নয়ন প্রকল্পে ধীরগতি

    ১৪ জুন ২০২৬, ০০:১১

    রাশিয়া দিবস উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব

    রাশিয়া দিবস উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব

    ১৪ জুন ২০২৬, ০০:৩৬

    অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সংস্কৃতির বিকাশও জরুরি : অর্থমন্ত্রী

    অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সংস্কৃতির বিকাশও জরুরি : অর্থমন্ত্রী

    ১৪ জুন ২০২৬, ০০:৫০

    সর্বোচ্চ শাস্তি চায় সরকার, ওসি প্রত্যাহার

    সর্বোচ্চ শাস্তি চায় সরকার, ওসি প্রত্যাহার

    ১৪ জুন ২০২৬, ০১:০৫

    সিলিন্ডারে শুল্ক বৃদ্ধির প্রভাব পড়বে চায়ের কাপেও

    সিলিন্ডারে শুল্ক বৃদ্ধির প্রভাব পড়বে চায়ের কাপেও

    ১৪ জুন ২০২৬, ০১:১৬

    সুইজারল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসের প্রথম পেনাল্টি

    সুইজারল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসের প্রথম পেনাল্টি

    ১৪ জুন ২০২৬, ০২:০৫

    এনদ্রিকের স্ত্রীর খোলা চিঠি— আমাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছ তুমি

    এনদ্রিকের স্ত্রীর খোলা চিঠি— আমাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছ তুমি

    ১৪ জুন ২০২৬, ০২:১১

    গরিবের জীবিকায় প্যারাগনের চোখ!

    গরিবের জীবিকায় প্যারাগনের চোখ!

    ১৪ জুন ২০২৬, ০১:৩০

    ড্রয়ে শুরু ব্রাজিলের হেক্সা মিশন

    ড্রয়ে শুরু ব্রাজিলের হেক্সা মিশন

    ১৪ জুন ২০২৬, ০২:৪৬

    আজই সাক্ষর হবে চুক্তি, খুলে দেওয়া হবে হরমুজ

    আজই সাক্ষর হবে চুক্তি, খুলে দেওয়া হবে হরমুজ

    ১৪ জুন ২০২৬, ০২:০১

    শেষের গোলে বিশ্বকাপে কাতারের ইতিহাস

    শেষের গোলে বিশ্বকাপে কাতারের ইতিহাস

    ১৪ জুন ২০২৬, ০৩:২০

    বিলুপ্ত হচ্ছে র‌্যাব আসছে পিপিএফ

    বিলুপ্ত হচ্ছে র‌্যাব আসছে পিপিএফ

    ১৪ জুন ২০২৬, ০২:৩৭

    বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে আহত ভারতীয় চোরাকারবারি

    বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে আহত ভারতীয় চোরাকারবারি

    ১৪ জুন ২০২৬, ০২:৫১

    কুষ্টিয়ার সীমান্তে তৃতীয় দিনের মতো আটকে আছেন নারী-শিশুসহ ১২ জন

    কুষ্টিয়ার সীমান্তে তৃতীয় দিনের মতো আটকে আছেন নারী-শিশুসহ ১২ জন

    ১৪ জুন ২০২৬, ০৩:১০

    বিরোধী দলের উদ্দেশ্য অস্থিতিশীলতা  তৈরি করা

    বিরোধী দলের উদ্দেশ্য অস্থিতিশীলতা তৈরি করা

    ১৪ জুন ২০২৬, ০২:২৮