স্তন ক্যানসারের ঝুঁকি কমাবে যেসব অভ্যাস

গ্রাফিকস: আগামীর সময়
নারীদের খুব পরিচিত একটি রোগ স্তন ক্যানসার। অসংখ্য নারী এই ক্যানসারে আক্রান্ত হন। কিছু অভ্যাস চর্চা করলে এর ঝুঁকি কমানো সম্ভব—
• বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন নিয়ন্ত্রণ
• অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হরমোনজনিত অসুখ, কিডনির জটিলতা, লুপাস, অনেক বছর ধরে গর্ভনিরোধক ওষুধ সেবনসহ কোনো অসুখের ইতিহাস থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া
• রক্তের আত্মীয়স্বজন কারও স্তন বা দেহের অন্য কোথাও ক্যানসার, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ক্যানসারের জন্য অপারেশনের ইতিহাস থাকলে প্রতি বছর পুরো দেহের চেকআপ করাতে হবে
• অতিরিক্ত অলসতা বা অতিমাত্রায় পরিশ্রমের পরিবর্তে রুটিন মেনে কাজ করা
• মেনোপজের পরে ঝুঁকি বাড়তে পারে। মেনোপজের আগে ও পরে যেকোনো বয়সের নারীর বগল, বুকের মধ্যে শক্ত মাংসপেশি, সিস্ট, টিউমার, রক্ত পুঁজের নিঃসরণ বা লালচে হয়ে ফুলে গেলে দ্রুত চিকিৎসা নিতে হবে
• মেনোপজের পরে চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিমাত্রায় হরমোনথেরাপি নেওয়া যাবে না
• সন্তানকে সঠিকভাবে বুকের দুধ পান করানো
• সৌন্দর্য বৃদ্ধির জন্য অতিরিক্ত ডাই ও হরমোনের ওষুধ, কেমিক্যাল প্রয়োগ ও চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে বারবার এক্স-রে করানো অনুচিত
• দীর্ঘ সময় ধরে পিরিয়ডের সমস্যা, দাড়ি, গোঁফ, দেহে পুরুষের মতো লোম গজালে অবহেলা করা যাবে না
• দেহের কোথাও সিস্ট, টিউমার, পলিপ থাকলে চিকিৎসা নিতে হবে
লেখক: মেডিকেল কর্মকর্তা ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল, ঢাকা




