নখ রাখুন পরিষ্কার-পরিচ্ছন্ন

গ্রাফিকস: আগামীর সময়
আমাদের চারপাশের বাতাসে অসংখ্য রোগজীবাণু ভেসে বেড়ায়। যত্নের অভাবে অজান্তেই এগুলো নখে বাসা বাঁধতে পারে।
নিয়মিত নখ না কাটলে যেসব সমস্যা হতে পারে
· অনেকেই দাঁত দিয়ে নখ কাটেন, যা কখনোই উচিত নয়। এতে নখের ময়লা পেটে গিয়ে ডায়রিয়া, আমাশয় ও বমির আশঙ্কা বাড়ায়
· অনেকের নখ বড় থাকে এবং তাতে নেইলপলিশ লাগানো থাকে। হাত নিয়মিত পরিষ্কার না করলে নেইলপলিশের ফাঁকফোকরেও রোগজীবাণু জমে থাকতে পারে
· শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন জীবাণুও নখে থাকতে পারে। এসব জীবাণু নখের মাধ্যমে পেটে চলে গেলে কৃমি, ফুড পয়জনিং ও বদহজম হতে পারে
নখ জীবাণুমুক্ত রাখতে করণীয়
· হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে নিয়মিত হাত পরিষ্কার করুন
· মাথায় উকুন, খুশকি বা চর্মরোগ থাকলে হাত খুব ভালোভাবে পরিষ্কার রাখুন
· শরীরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত গোসল করা অপরিহার্য
· ক্যালসিয়াম, খনিজ লবণ ও ভিটামিন ডি-এর অভাবে নখ দুর্বল হতে পারে। এই দুর্বলতা দূর করতে বিভিন্ন ধরনের মাছসহ শাকসবজি খেতে হবে
· টয়লেট ব্যবহারের পর খুব ভালোভাবে হাত পরিষ্কার করতে হবে। পাশাপাশি নিয়মিত ১৫ থেকে ২০ মিনিট রোদে থাকতে হবে। রোদের তাপ নখসহ ত্বকের জীবাণুকে দুর্বল করতে সাহায্য করে।
লেখক: স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিভাগ পালস পয়েন্ট হেলথ কেয়ার লিমিটেড, ঢাকা



