Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হাত বাড়িয়ে দাও

জায়নামাজে বসে বাবার নীরব কান্না

বাঁচতে চায় সাত বছরের মাহিন

আখলাকুজ্জামান অনিক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১২
শেয়ার করুন:
বাঁচতে চায় সাত বছরের মাহিন

বাবার সঙ্গে মাহিন

শৈশবের সোনালি রোদে যখন সহপাঠীদের বাঁধভাঙা হাসাহাসি আর ছোটাছুটি, ঠিক তখন বারান্দার এক কোণে বিষণ্ণ হয়ে একাকী বসে থাকে সাত বছরের ছোট্ট শিশু মাহিন। ব্লাড ক্যানসারে ভুগছে সে। তার গল্প লিখেছেন আখলাকুজ্জামান অনিক

নিষ্পাপ চোখে বন্ধুদের মেতে ওঠার দৃশ্য দেখে তার বুকের ভেতরেও জেগে ওঠে দৌড়ঝাঁপের প্রবল আকুতি। কিন্তু ইচ্ছা থাকলেও অদৃশ্য এক নির্মম দেয়াল তাকে থামিয়ে রাখে। একটু পা বাড়িয়ে সামনে এগোলেই ধীরে ধীরে অবশ হয়ে আসে পুরো শরীর আর পরক্ষণেই অঙ্গ জুড়ে তীব্র অবর্ণনীয় যন্ত্রণা। শিশু মাহিন এখনো পুরোপুরি বুঝতে শেখেনি, তার শরীরের প্রতিটি রক্তকণিকায় বাসা বেঁধেছে এক মরণব্যাধি, যার নাম ব্লাড ক্যানসার।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পদ্মপাল গ্রামের শান্ত মেঠোপথের পাশে বাসা বাঁধা এক পরিবারে এখন শুধুই বুকফাটা হাহাকার। কৃষক শাহ আলম প্রধানিয়া ও রুমা আক্তার দম্পতির কোল আলো করে আসা ভালোবাসার প্রথম প্রদীপ এই মাহিন। প্রায় দেড় বছর আগে শিশুটির গলায় একটি ছোট ফোলা অংশ দেখতে পান পরিবারের সদস্যরা। সাধারণ টনসিলের সমস্যা ভেবে মা-বাবা তাকে নিয়ে যান চিকিৎসকের কাছে। এরপর চাঁদপুর, কুমিল্লা হয়ে শেষমেশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল— নানা জায়গায় ঘোরার পর পরীক্ষা-নিরীক্ষায় যখন ধরা পড়ল সন্তানের রক্তে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ব্যাধি, তখন মা-বাবার মাথার ওপর যেন একলহমায় আকাশ ভেঙে পড়ল।

দ্রুত উন্নত কেমোথেরাপি ও দীর্ঘমেয়াদি জটিল চিকিৎসা শুরু করতে হবে। প্রয়োজন অন্তত ১০ লাখ টাকা

রাত বাড়লেই যখন পুরো গ্রাম নিস্তব্ধতায় ডুবে যায়, তখন ঘরের কোণে জায়নামাজে বসে অঝোরে চোখের জল ফেলেন অসহায় বাবা শাহ আলম। অন্যদিকে, বিছানায় যন্ত্রণায় ছটফট করা নিষ্পাপ সন্তানকে পরম মমতায় বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠেন মা রুমা আক্তার। সন্তানের গায়ের চেনা সুবাস, তার আদুরে কণ্ঠের ডাক আর অমলিন হাসিটুকু চিরতরে হারিয়ে যাওয়ার ভয়ে প্রতিটি মুহূর্ত যেন তীব্র মৃত্যুযন্ত্রণা নিয়ে হাজির হয় তাদের জীবনে।

মাহিনের জীবনরক্ষার চিকিৎসায় এরই মধ্যে নিজেদের সহায়সম্বল বিক্রি এবং আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করে প্রায় তিন লাখ টাকা খরচ করে ফেলেছেন এই কৃষক পিতা। কিন্তু চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে চলতি চিকিৎসায় আর কাঙ্ক্ষিত কাজ হচ্ছে না; মাহিনকে বাঁচাতে হলে দ্রুত ভারতে নিয়ে উন্নত কেমোথেরাপি ও দীর্ঘমেয়াদি জটিল চিকিৎসা শুরু করতে হবে। এ বাবদ প্রয়োজন অন্তত ১০ লাখ টাকা। দিন এনে দিন খাওয়া একজন বাবার কাছে এত টাকা যেন হিমালয়সম কঠিন প্রাচীর, যা তাকে তার প্রিয় সন্তানের জীবনের পথ থেকে আলাদা করে রেখেছে। ‘আমার ভিটামাটি সব বেচলেও এত টাকা হইত না ভাই’, ফুপিয়ে কেঁদে উঠে এভাবেই আকুল আকুতি জানালেন তিনি।

মাহিন অবশ্য এত কঠিন হিসাব কিংবা টাকার অঙ্কের গভীরতা বোঝে না; সে শুধু বোঝে সুস্থ হয়ে আবার গ্রামের উঠানে মুক্ত পাখির মতো দৌড়ানোর আনন্দ। সে চায় বন্ধুদের সঙ্গে একটু হাসতে ও খেলতে। একটি নিষ্পাপ শিশুর এই অতি সামান্য চাওয়া কি শেষ পর্যন্ত শুধু অর্থকষ্টের কাছে হেরে যাবে? সমাজের বিত্তবান, দয়ালু প্রবাসীদের সামান্যতম সহমর্মিতাই পারে এক বাবার আকুল প্রার্থনাকে সাড়া দিতে আর এক মায়ের কোল পূর্ণ রাখতে। আমাদের একটুখানি সহযোগিতার হাত হয়তো ফিরিয়ে দিতে পারে একটি ছোট্ট প্রাণের রঙিন জীবন।

সহায়তার জন্য

বিকাশ/নগদ:  ০১৮৭৬৪৫৫০৯১

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’