Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পরবাসে

‘ইয়া, ইয়া... স্পাসিবা!’

আশরাফুল হক
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৫:০২
‘ইয়া, ইয়া... স্পাসিবা!’

‘সেনায়া প্লোশাদ’-এর একটি বারে লেখক ও তার বন্ধুরা ছবি: লেখক

আমি তখন ফিনল্যান্ডের বাসিন্দা; সেই ছাত্রজীবনের একটা বড় এবং আকর্ষণীয় অংশ জুড়ে ছিল রাশিয়া ভ্রমণ। পড়াশোনার খাতিরে আমাকে প্রায়ই সীমান্ত পেরিয়ে পাড়ি জমাতে হতো ভলগা নদীর দেশে। আর সেই ভ্রমণের মূল কেন্দ্রবিন্দু ছিল জাদুকরি শহর সেন্ট পিটার্সবার্গ। জারের আমলের স্থাপত্য, জমকালো ইতিহাস আর সংস্কৃতির মেলবন্ধনে গড়া এই শহরটি প্রথম দেখাতেই যে কারও মন হরণ করতে বাধ্য। কিন্তু আজ কোনো রাজপ্রাসাদ বা মিউজিয়ামের গল্প নয়; বলব সেন্ট পিটার্সবার্গের এক সাধারণ বারে ঘটে যাওয়া এক চিরস্মরণীয় অভিজ্ঞতার কথা।

সেবার সেন্ট পিটার্সবার্গে ছিল আমার প্রথম সফর। ইউরোপের তীব্র শীতের আমেজ গায়ে মেখে আমি আর আমার সহপাঠীরা মিলে ঠিক করলাম, শহরের প্রাণকেন্দ্র ‘সেনায়া প্লোশাদ’-এর একটি বারে যাব। ভেতরে পা রাখতেই এক অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে গেল। চমৎকার আবহ, ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা সুরের মূর্ছনা আর প্রাণবন্ত মানুষের ভিড়— সব মিলিয়ে এক দারুণ পরিবেশ। কয়েকজন বন্ধু মিলে একটা বড় টেবিল দখল করে বসলাম। পানীয়র গ্লাসে চুমুক আর বন্ধুদের সঙ্গে আড্ডার তুমুল কলতানে চারপাশটা মুখর হয়ে উঠেছিল।

তখনো আমরা কেউ ভালো রুশ ভাষা জানতাম না। তাই স্থানীয় কারও সঙ্গে যে যেচে আলাপ জমাব, তেমন কোনো ভাবনা কল্পনাতেও ছিল না। কিন্তু ভাগ্য বোধ হয় সেই রাতে আমাদের জন্য অন্যরকম এক চিত্রনাট্য লিখে রেখেছিল।

ফোনের ওপাশ থেকে মেয়েটি হ্যালো বলতেই তরুণটি ফোনটা আমার হাতে তুলে দিল এবং ইশারায় জানাল, আমি যেন তার প্রেমিকার সঙ্গে দুটো কথা বলি!

আড্ডার মাঝপথে হঠাৎ করেই একদল রুশ তরুণ-তরুণী আমাদের টেবিলের সামনে এসে দাঁড়াল। অত্যন্ত অমায়িক ভঙ্গিতে তারা ‘হ্যালো’ বলল। কিছুটা অবাকই হলাম। কারণ, আমরা ইংরেজিভাষী আর তারা ইংরেজি বলতে পারছিল না। অন্যদিকে, আমাদের ঝুলিতে তখন রুশ ভাষার পুঁজি বলতে কেবল দু-একটা ভাঙা শব্দ। কিন্তু ভাষার এই দুর্ভেদ্য প্রাচীর যে মানুষের আন্তরিকতার কাছে কতটা তুচ্ছ হতে পারে, তা পরের কয়েক মিনিটেই প্রমাণিত হয়ে গেল।

রাশিয়ার ঐতিহাসিক গির্জা 'চার্চ অব দ্য সেভিয়র অন স্পিল্ড ব্লাড'। ছবি: আশরাফুল হক

ইশারা-ইঙ্গিত আর ভাঙা ভাঙা রুশ শব্দের জগাখিচুড়ি পাকিয়ে যখন তাদের সঙ্গে কথা বলা শুরু করলাম, তখনই আসলে বুঝতে পারলাম কেন তারা আমাদের, বিশেষ করে আমার টেবিলে এসে কথা বলছে। অপ্রত্যাশিত এই কারণটা জেনে আমি আক্ষরিক অর্থেই স্তব্ধ হয়ে গেলাম!

তাদের দলের একজন জানাল, সে বা তার বন্ধুরা এর আগে কখনো সামনাসামনি কোনো কৃষ্ণাঙ্গ বা বাদামি চামড়ার মানুষ দেখেনি! আমিই ছিলাম তাদের জীবনে দেখা প্রথম বাদামি বর্ণের মানুষ।

দূর দেশ থেকে আসা এক ভিনদেশি মানুষকে চোখের সামনে দেখে তাদের চোখে-মুখে তখন এক অপার কৌতূহল। দলটির একজন অত্যন্ত ভদ্রভাবে এবং কিছুটা ইতস্তত করে জিজ্ঞেস করল, সে কি একবার আমার সঙ্গে হ্যান্ডশেক করতে পারে? হেসে হাতটা বাড়িয়ে দিলাম এবং তার সঙ্গে হ্যান্ডশেক করলাম। হাত মেলাতে পেরে সেই তরুণের মুখের যে চওড়া হাসি, তা আজও চোখে ভাসছে।

খুশির ঠেলায় পকেট থেকে মোবাইল বের করে সরাসরি তার প্রেমিকাকে ফোন দিল। ফোনের ওপাশ থেকে মেয়েটি হ্যালো বলতেই তরুণটি ফোনটা আমার হাতে তুলে দিল এবং ইশারায় জানাল, আমি যেন তার প্রেমিকার সঙ্গে দুটো কথা বলি!

ব্যাপারটা যেমন অদ্ভুত, তেমনই মজার। আমি রুশ ভাষা জানি না আর মেয়েটি ইংরেজি বোঝে না। কিন্তু বিশ্বাস করুন, সেই অবস্থাতেও আমরা ফোনে বেশ কিছুক্ষণ কথা বললাম। আজও সেই কথোপকথন আমার মনে খুব স্পষ্ট। ফোনের ওপাশ থেকে মেয়েটির এক্সাইটমেন্ট আর অবিরাম রুশ ভাষায় কথা বলা আমি শুনছিলাম আর এপাশ থেকে মাথা নেড়ে অনবরত বলে যাচ্ছিলাম— ‘ইয়া, ইয়া... স্পাসিবা!’ (হ্যাঁ, হ্যাঁ... ধন্যবাদ)। কারণ আমার রুশ ভাষার দৌড় তখন ওই ‘স্পাসিবা’ শব্দটুকুই। ভাষা না বুঝলেও ফোনের ওপার থেকে ভেসে আসা উচ্ছ্বাস আর আন্তরিকতা বুঝতে কোনো অভিধানের প্রয়োজন হয়নি।

এরপর পড়াশোনার এক্সচেঞ্জ সেমিস্টারসহ বহুবার আমি সেন্ট পিটার্সবার্গে গিয়েছি। রাশিয়ার এ-প্রান্ত থেকে ও-প্রান্ত ঘুরেছি, অজস্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। কিন্তু প্রথম সফরের সেই ঘটনা আমার মনের ক্যানভাসে এমনভাবে খোদাই হয়ে গেছে যে, তা কোনোদিন ফিকে হওয়ার নয়। প্রবাস জীবনের যত স্মৃতি আমার ঝুলিতে আছে, তার মধ্যে এটিই সম্ভবত সবচেয়ে মধুর ও শ্রেষ্ঠ।

ফিনল্যান্ডছাত্রজীবনরাশিয়াসেন্ট পিটার্সবার্গ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise