হতাশার দুই বিশ্বকাপ কাটানোর পর ঘুমন্ত বাঘ যেন গর্জে উঠেছে। সেই বাঘ জার্মানি। বিশ্বকাপের আগে প্রথম ওয়ার্মআপ ম্যাচে ফিনল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে তারা। বিশ্বকাপের জন্য গা গরমের ম্যাচ ডে-তে জিতেছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র, জাপান, কোরিয়া ও ইকুয়েডর। ২০১৪ বিশ্বকাপজয়ীরা সবশেষ দুবার গ্রুপ পর্বই পেরোতে পারেনি...