Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢাকা ১০০০

নগরের নিঃশব্দ প্রহরী

শম্পা বিশ্বাস
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৬
শেয়ার করুন:
নগরের নিঃশব্দ প্রহরী

মিন্টো রোডে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলের সামনে ভাস্কর্য ‘রাজসিক’

কোলাহল, যানজট আর গগনচুম্বী অট্টালিকার মাঝে হঠাৎ করেই রাজধানীতে চোখে পড়ে এমন কিছু অবয়ব, যা মুহূর্তেই থমকে দাঁড়াতে বাধ্য করে। ঢাকার রাজপথ, ক্যাম্পাস কিংবা চত্বরগুলোতে দাঁড়িয়ে থাকা ভাস্কর্যের গল্প লিখেছেন শম্পা বিশ্বাস

কংক্রিটের জঞ্জাল, হর্নের তীব্র চিৎকার আর ক্লান্ত মানুষের অবিরাম ছুটে চলার এ শহরের বুকে কিছু নীরব প্রহরী দাঁড়িয়ে আছে। তারা কথা বলে না, তবু তাদের প্রতিটি ভাঁজে, প্রতিটি রেখায় জমে থাকে এক একটি যুগের দীর্ঘশ্বাস আর অহংকার। রোদ-বৃষ্টি-ধুলো মেখে ঢাকার রাজপথ কিংবা ক্যাম্পাসের কোণে দাঁড়িয়ে থাকা ভাস্কর্যগুলো নিছক ইট-সিমেন্ট বা ব্রোঞ্জের মূর্তি নয়— এগুলো আমাদের রক্তে কেনা ইতিহাসের জমাট বাঁধা অশ্রু, সংগ্রাম, চেতনা ও নান্দনিকতার নীরব সাক্ষী। আমাদের না বলা কথার মূর্ত প্রতিচ্ছবি।

ঢাকার রাস্তায় কোলাহল, যানজট আর গগনচুম্বী অট্টালিকার ফাঁকে ফাঁকে হঠাৎ করেই চোখে পড়ে এসব ভাস্কর্য। এগুলো আসলে এমন কিছু অবয়ব, যা মুহূর্তেই পথচারীকে থমকে দাঁড়াতে বাধ্য করে। একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ভাষা আন্দোলন, লোকসংস্কৃতি কিংবা সমকালীন ভাবনা— রাজধানীর ভাস্কর্যগুলো যেন শহরটির বহমান আত্মার দর্পণ।

রাজধানীর ভাস্কর্যশিল্পের বড় একটি অংশ জুড়ে রয়েছে বাঙালির মুক্তির সংগ্রাম ও ঐতিহাসিক আন্দোলনের স্মৃতি। এর মধ্যে সবচেয়ে পরিচিত ও আবেগের জায়গাগুলোর একটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে দাঁড়িয়ে থাকা ‘অপরাজেয় বাংলা’। আকাশের দিকে মুখ তুলে দৃঢ়পায়ে দাঁড়িয়ে থাকা ‘অপরাজেয় বাংলা’র দিকে তাকালে মনে হয়, সময় যেন ১৯৭১-এর কোনো এক উত্তাল সকালে থমকে আছে। ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ যেন শুধু কংক্রিট গড়েননি, গড়েছেন একটি জাতির মেরুদণ্ড। রাইফেল কাঁধে দৃঢ়প্রতিজ্ঞ সেই তরুণ, কাঁধে ব্যাগ ঝুলিয়ে সেবার ব্রত নেওয়া সেই নারী কিংবা বলিষ্ঠ হাতের মুঠোয় সংগ্রামের শপথ নেওয়া কৃষক-শ্রমিক— তাদের পাথুরে চোখে তাকালে আজও বুকের ভেতর কেমন এক অদ্ভুত শিহরন জাগে। মনে হয়, এই বুঝি তারা পাথরের খোলস ভেঙে নেমে আসবে রাজপথে, আবারও চিৎকার করে বলবে— ‘এই দেশ আমাদের, এই মাটি আমাদের।’

একই ক্যাম্পাসের আরেক প্রান্তে, টিএসসি চত্বরে মানুষের কোলাহলের ঠিক মাঝখানে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে ‘সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য’। যার পাথরে আজও বারুদের গন্ধ লেগে আছে। ১৯৯২ সালে সন্ত্রাসের বিরুদ্ধে মিছিলে ছাত্রনেতা মঈন হোসেন রাজু তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে, ভাস্কর শ্যামল চৌধুরী তাকে টিএসসি চত্বরে অমর করে রেখেছেন কংক্রিটের অবয়বে। আজও এ ভাস্কর্যের সামনে দাঁড়ালে বাতাস যেন হঠাৎ ভারী হয়ে আসে। তাইতো এখনো প্রতিবাদের মিছিলে, মোমবাতির আলোয় কিংবা কোনো অসহায় আর্তনাদে শিক্ষার্থীরা ছুটে যান রাজুর পাদদেশে। শিক্ষার্থীদের আন্দোলন, সাংস্কৃতিক সমাবেশ কিংবা যেকোনো সংকটে এ ভাস্কর্যের পাদদেশ যেন এক অলিখিত মিলনমেলায় পরিণত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে দাঁড়িয়ে থাকা ‘অপরাজেয় বাংলা’, মতিঝিলের শাপলা চত্বর ও বলাকা এবং কারওয়ান বাজারের ব্যস্ত মোড়ে দাঁড়িয়ে থাকা ‘সার্ক ফোয়ারা’ (ওপরে বাম থেকে ঘড়ির কাঁটার দিকে) । ছবি: আশরাফুল আলম মহুবার রহমান, শামীম-উস সালেহীনশুধু ঐতিহাসিক আন্দোলন নয়, ঢাকার চত্বর ও মোড়গুলোর ভাস্কর্যে দেশের লোকজ সংস্কৃতি ও জীবনযাত্রার নানা রূপও ধরা পড়ে। শাপলা চত্বরের শাপলা ভাস্কর্য কিংবা নগর জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন স্মারক ও নান্দনিক স্থাপনাগুলো শহরের দৃশ্যপটে আলাদা মাত্রা যোগ করে। কোথাও মাছ ধরার ভঙ্গি, কোথাও গ্রামীণ জীবনের আবহ, আবার কোথাও আধুনিক বিমূর্ত রূপ— সব মিলিয়ে ভাস্কর্যগুলো নগরবাসীর চোখে পরিচিত দৃশ্যের বাইরে নতুন ভাবনার খোরাক জোগায়। এই যেমন, কারওয়ান বাজারের ব্যস্ত মোড়ে দাঁড়িয়ে থাকা ‘সার্ক ফোয়ারা’। এটি আধুনিক ঢাকার গতিশীলতার এক শৈল্পিক রূপ। ভাস্কর নিতুন কুন্ডুর হাতে গড়া ইস্পাতের এ বিমূর্ত অবয়ব আর উচ্ছল জলধারা মনে হয় যেন কংক্রিটের জঞ্জাল ফুঁড়ে জেগে ওঠা কোনো অঙ্কুরিত প্রাণ— যেখানে সময় থেমে থাকে না বরং নতুন কোনো সম্ভাবনার কথা

বলে।

কার্জন হলের সবুজ প্রাঙ্গণ, বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানের সীমানা ছুঁয়ে থাকা ‘দোয়েল চত্বর’ও ব্যস্ত ঢাকার মাঝখানে প্রকৃতির এক নিঃশব্দ আমন্ত্রণ। জাতীয় পাখি দোয়েলের ডানা মেলে থাকা এ ভাস্কর্যটি শুধু একটি চত্বরের পরিচিতি নয়, ইট-কংক্রিটের চাপে হারিয়ে যেতে বসা গ্রামবাংলার সহজ-সরল সৌন্দর্য আর মুক্ত ডানার প্রতীক। এ সড়কে যাতায়াত করা বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থী, রিকশাযাত্রী কিংবা পথচারীর চোখে এ পাখি দুটি যেন মনে করিয়ে দেয়, কোলাহলের এ নগরেও ডানা ঝাপটানোর মতো এক টুকরো আকাশ আর স্মৃতি এখনো বেঁচে আছে। দোয়েল চত্বরের মতো কদম ফোয়ারাও ঢাকার অন্যতম পরিচিত ও নান্দনিক একটি স্থাপনা, যা একাধারে একটি জলফোয়ারা এবং লোকজ ঐতিহ্যবাহী ভাস্কর্য।

এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ, শিখা চিরন্তন, পরিবাগ মোড়ের হোটেল ইন্টারকন্টিনেন্টাল-সংলগ্ন জননী ও গর্বিত বর্ণমালা, ইডেন মহিলা কলেজ প্রাঙ্গণের জয়িতা ৭১, মতিঝিলের বলাকা ভাস্কর্যও শুধু এ শহরের সৌন্দর্য বাড়ানোর অলংকার নয়; এগুলো একটি জাতির হৃৎস্পন্দন।

তবে নগর জুড়ে ছড়িয়ে থাকা এসব ভাস্কর্য যেমন গর্বের, তেমনি কিছু বাস্তব চ্যালেঞ্জও রয়েছে। ধুলোবালি, বায়ুদূষণ, আবহাওয়ার প্রভাব এবং অনেক ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে উন্মুক্ত স্থানের ভাস্কর্যগুলো দ্রুত মলিন হয়ে পড়ে। পোস্টারের আঠা, অযত্ন কিংবা চারপাশের অপরিকল্পিত স্থাপনার ভিড়ে কখনো কখনো হারিয়ে যেতে বসে শিল্পীর পরম মমতায় গড়া সূক্ষ্ম কারুকাজগুলো। তাই জাতির এ গর্বের প্রতীকগুলোকে বাঁচিয়ে রাখতে সবার আগে দরকার সরকারের সদিচ্ছা এবং মানুষের সচেতনতা।

শিল্পবোদ্ধাদের মতে, একটি শহরের উন্মুক্ত স্থানে ভাস্কর্য থাকা মানে সেই শহর শুধু যান্ত্রিক নয়, বরং সংস্কৃতিমনস্ক ও ইতিহাসসচেতন। ঢাকার ভাস্কর্যগুলো আমাদের সময়ের দলিল। ইট-কাঠের এ ব্যস্ত নগরে দাঁড়িয়ে থাকা প্রতিটি ভাস্কর্য যেন মনে করিয়ে দেয়— শহরটির শুধু বর্তমানই নেই, আছে গৌরবময় অতীত আর শৈল্পিক স্বপ্নও।

সন্ধ্যার আবছায়ায় যখন শহরের নিয়ন আলোগুলো জ্বলে ওঠে তখন ক্লান্ত পথিক কিংবা বাসের জানালায় বসা যাত্রীকে ভাস্কর্যগুলো যেন নিঃশব্দে বলে যায়— ‘তুমি একা নও, তোমার পেছনে আছে এক বিশাল ইতিহাস, এক সমৃদ্ধ সংস্কৃতি।’

রাজধানীভাস্কর্যঢাকা ১০০০রাজসিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’