Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢাকা ১০০০

‘ঢাকা, সত্যি বলছি তোকে মিস করি ভীষণ’

পিপলু অধিকারী
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১১:৩৮
‘ঢাকা, সত্যি বলছি তোকে মিস করি ভীষণ’

কোনো কোনো দিন ঘরে ফেরার পথে— আকাশ ভেঙে বড় বড় ফোঁটায় ঝুম বৃষ্টি; সেই সঙ্গে মুহুর্মুহু বজ্রনাদ— এমন ঘনঘটায় ভিজে জবুথবু হতে হতে কারওয়ান বাজারের অফিসপাড়া থেকে হাঁটতে শুরু করতাম। ফেলে আসা জীবনের নানা মুহূর্ত ভাবতে ভাবতে কখনো গলা ছেড়ে গান গাইতাম, কখনো নিজের সঙ্গেই কথা বলতে বলতে পরীবাগ-মিন্টো রোড-রমনা পার্কের পাশের ফুটপাত ধরে বড় বড় গাছ পেরিয়ে পৌঁছে যেতাম প্রেস ক্লাব কিংবা হাইকোর্ট এলাকায়। কখনো আবার শাহবাগ হয়ে টিএসসি-দোয়েল চত্বর-কার্জন হল পেরিয়ে গুলিস্তান মাজার।

সংবাদকর্মী বলে হয়তো ঢাকার গভীরতা আরেকটু বেশি হয়ে ধরা দিয়েছিল। দিন আর রাতের ঢাকার কতই না ফারাক! দিনের আলোয় যে শহরকে আমরা দেখি ব্যস্ততা, হর্ন কিংবা ব্রেকিং নিউজের শহর হিসেবে; রাত নামলে সে শহরই হঠাৎ যেন অন্যরকম হয়ে যেত।

অফিস শেষে বৃষ্টিভেজা রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হতো, শহরটারও বুঝি নিজস্ব কিছু গল্প আছে, কিছু না বলা গল্প আছে।

সেই সঙ্গে ভেজা শহরের গন্ধ, নীলক্ষেতের পুরনো বইয়ের গন্ধ, ফুটপাতের চায়ের ধোঁয়া, বৃষ্টিতে ধুয়ে যাওয়া কৃষ্ণচূড়ার পাতা— সব মিলিয়ে অদ্ভুত মায়াবী এক চরিত্র ঢাকা

সাহিত্যের ছাত্র বলে হয়তো শহরটাকে কখনো কেবলই ইট-কাঠ-সিমেন্টের নগর বলে মনে হয়নি। রমনার সবুজ, শাহবাগের বাতাস, টিএসসির চায়ের দোকান, কার্জন হলের পুরনো দেয়াল কিংবা হাইকোর্টের আশপাশের সন্ধ্যা— সবকিছুর মধ্যে কেমন যেন কবিতা খুঁজে পেতাম। এই শহরে কখনো জীবনানন্দের নিঃসঙ্গতা এসে ভর করত, কখনোবা শক্তি চট্টোপাধ্যায়ের ভবঘুরে বিষণ্নতা কিংবা কখনো সুনীলের শহুরে প্রেম। ঢাকা যেন নিছক কোনো নগরী নয়; বরং যেন এক জ্যান্ত চরিত্র, যে নীরবে বা সরবে আমার পাশে পাশেই হেঁটেছে।

বিশেষ করে রাতের ঢাকার যেন একটা আলাদা গন্ধ ছিল। সেই সঙ্গে ভেজা শহরের গন্ধ, নীলক্ষেতের পুরনো বইয়ের গন্ধ, ফুটপাতের চায়ের ধোঁয়া, বৃষ্টিতে ধুয়ে যাওয়া কৃষ্ণচূড়ার পাতা— সব মিলিয়ে অদ্ভুত মায়াবী এক চরিত্র ঢাকা। এ শহরের জীবনে আবশ্যিকভাবেই জুড়ে যেত রাস্তার পাশের কোনো চায়ের দোকানের এক কাপ কড়া চা আর সিগারেট। সেই ধোঁয়ার ভেতর কত জল্পনা-কল্পনা, কত হতাশা, কত স্বপ্ন আর না বলা কষ্ট মিলিয়ে যেত!

শহরের পথে হাঁটতে হাঁটতে মনে হতো, পুরো শহরটাই যেন আমার একান্ত কোনো ডায়েরি।

বিদেশের কালো ধোঁয়াহীন, ঝকঝকে, পরিপাটি শহরে হেঁটে যেতে যেতে প্রায়ই মনে হয়— ঢাকার সঙ্গে জড়িয়ে থাকা নিজের সময়গুলোকে মিস করি সবচেয়ে বেশি। এখানে সবকিছু নিয়মমাফিক; কিন্তু সেই বিশৃঙ্খল, ক্লান্ত, বৃষ্টিভেজা ঢাকার মতো হৃৎস্পন্দন যেন নেই। এখানে রাত নামে নিয়মিত, সদরঘাটের মতো জেগে থাকে না। এখানে বৃষ্টি নামে, কিন্তু রমনার গাছগুলোর মতো কোনো স্মৃতি দুলে ওঠে না।

ঢাকার জ্যাম মিস করি, ভাঙাচোরা ফুটপাতও। মিস করি বৃষ্টিভেজা সেই দীর্ঘ হাঁটাপথ; ফাঁকা রাস্তায় নিজের সঙ্গে কথা বলার মুহূর্তগুলো আর মিস করি সেই আমাকে, যে বহুদিন শহরের ভাঁজে ভাঁজে নিজের জীবন, স্বপ্ন আর বাস্তবতার অর্থ খুঁজে ফিরত।
ঢাকা, সত্যি বলছি তোকে মিস করি ভীষণ।

(লেখক: বর্তমানে নর্দার্ন আয়ারল্যান্ডে বসবাসরত)

কারওয়ান বাজারঢাকাকৃষ্ণচূড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!