Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢাকা ১০০০

আমি স্বপ্নের মধ্যেও এ শহরটাকেই দেখি

ইরাজ আহমেদ
ইরাজ আহমেদ
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬
আমি স্বপ্নের মধ্যেও এ শহরটাকেই দেখি

গ্রাফিকস: আগামীর সময়

তার প্রিয় গ্রহ বৃহস্পতি। পৃথিবী থেকে প্রায় ৯৬ কোটি ৮০ লাখ কিলোমিটার দূরে অবস্থিত এ গ্রহে অসংখ্য ঝড় বয়ে চলেছে বহু বছর ধরে। সে গ্রহটিই মশহুরউল আমিনের প্রিয়। কিন্তু এ নামে তাকে এখন কাছের মানুষরা ছাড়া অন্যরা সহজে চিনতে পারবে না। তিনি পরিচিত মহাকাশ মিলন নামে। মহাকাশ নিয়ে তার ভাবনা আর কৌতূহলের শুরু এখন থেকে ৩৮ বছর আগে। সময়টা ছিল ১৯৮৮ সাল। সেই কৌতূহল আর আগ্রহ থেকেই তিনি সংগঠিত করেছেন অ্যাসট্রোনমিক্যাল সোসাইটি। এখন তার কাজই হচ্ছে আগ্রহী মানুষদের, বিশেষ করে ছোটদের মহাকাশের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।

একদিন বেলুনে চড়ে আকাশে ওড়ার স্বপ্ন দেখেছিলেন মিলন। সে স্বপ্ন সফল হয়নি। জ্যাক লন্ডনের সি উলভস উপন্যাস পাঠ করে আকাশে নক্ষত্রদের চেনার আগ্রহ তৈরি হয়েছিল তার মনে। আকাশে বেলুনে চড়ে ওড়ার সে স্বপ্নটাই তাকে মহাকাশবিষয়ক চর্চায় ধরে বেঁধে রেখেছে আজও। এখন টেলিস্কোপ নিয়ে মিলন আর তার সংগঠনের সদস্যরা চলে যান নানা জায়গায়। সেখান থেকে নক্ষত্র, গ্রহ, উপগ্রহ চাঁদ অবলোকনে সহায়তা করেন অন্যদের।

‘মহাকাশ চর্চা ছাড়া আর কী করেন আপনি?’

প্রশ্নটা শুনে সহজ হেসে মিলনের উত্তর, ‘আর কিছুই না। আমার আর কিছু করতে ইচ্ছা হয়নি আকাশে তাকানো ছাড়া।

‘কোনো চাকরি?’

‘একেবারেই না। চাকরিবাকরি করার জন্য আগ্রহবোধ করিনি। আশির দশকে ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। লেখক শিবিরের সদস্য ছিলাম। সেখানে দেখেছি বহু শ্রমজীবী মানুষ শুধু অন্য এক স্বপ্নে জড়িয়ে থেকে একটা জীবন পার করে দিচ্ছেন। তারা শুধু রাজনীতিটাই করতে চেয়েছেন। তাদের দেখে আমি নিজেও একটা সময়ে ভাবলাম, এ মহাকাশবিষয়ক চর্চা করেই জীবন কাটাব। মানুষের মধ্যে বিজ্ঞানের চেতনাকে ছড়িয়ে দেওয়াই আমার স্বপ্ন হয়ে উঠল।’

এ কাজের সঙ্গে জড়িয়ে গিয়ে একদিন তার প্রকৃত নামটাই আড়ালে চলে গেল। তিনি হয়ে উঠলেন মহাকাশ মিলন। ২০০১ সালে তখনকার দৈনিক ভোরের কাগজ পত্রিকায় মহাকাশবিষয়ক লেখালেখি করতেন তিনি। প্রয়াত সাংবাদিক, সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরী তার এ ছদ্ম নামটি তৈরি করেছিলেন।

মশহুরউল আমিন

৪০ বছরেরও বেশি সময় ধরে ঢাকা শহরের কলাবাগান এলাকার বাসিন্দা তিনি। ছোটবেলায় ফুটবল খেলতে ভালোবাসতেন। পড়াশোনা করতে তার একেবারেই ভালো লাগত না। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় প্রথম বিজ্ঞান জাদুঘরে চাঁদের মাটির প্রদর্শনীতে গিয়ে অবাক হয়েছিলেন। হয়তো মহাকাশ নিয়ে আগ্রহের সূত্রপাত সেখান থেকেই। তারপর ১৯৮১ সালে সূর্যগ্রহণ, ১৯৮৬ অথবা ৮৭ সালে বিখ্যাত ‘হ্যালির ধূমকেতু’ দেখে তার মনটাই পাল্টে গিয়েছিল। ঠিক করে ফেলেছিলেন আকাশে চোখ রেখেই কাটিয়ে দেবেন এক জীবন।

তার দীর্ঘ শহরবাসের ইতিকথায় বহু পরিবর্তন দেখেছেন। পাল্টে গেছে শহরটা। বদলেছে মানুষের আচরণ। কেমন লাগল এ যাত্রাপথ প্রশ্ন করতে মিলন বললেন, ‘ভালো লাগেনি। চেনা শহরটা এমনভাবে অচেনা হয়ে যাবে ভাবিনি। আমার একটা প্রিয় শখ হচ্ছে, পায়ে হেঁটে বহুদূর চলে যাওয়া। এখন এ শহরে নিরাপদে আর হাঁটতে পারি না।’

‘তাহলে কি এই ঢাকা শহর ছেড়ে অন্য কোথাও চলে যেতে ইচ্ছে করে?’

‘না। আমি স্বপ্নের মধ্যেও এ শহরটাকেই দেখি। এই ঢাকা ছেড়ে কোথাও চলে যাওয়ার কথা আমি ভাবি না। এত পরিবর্তন, এত প্রতিকূলতার পরও ঢাকা আমার প্রিয় শহর। কোথাও যাওয়ার কথা ভাবি মাঝে মাঝে। কিন্তু সেখানে গিয়ে বসবাস করার কথা একদমই ভাবি না।’

‘এই শহরে মহাকাশ মিলনের প্রিয় ঋতু বর্ষা। বৃষ্টিতে ভিজতে আজও ভালো লাগে তার। বৃষ্টিতে ভিজে ভিজে পথ হাঁটতে ভীষণ ভালো লাগে তার। তবে আজকাল মনে হয়, শহরটা তার সেই রোমান্টিক জায়গাটা ভিড়, দোকানপাট আর যানজটের মধ্যে হারিয়ে গেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘চাঁদের পাহাড়’ উপন্যাস তাকে ছোটবেলায় আলোড়িত করেছিল। জ্যাক লন্ডনের লেখা ‘সি উলভস’ উপন্যাস পড়ে তিনি বিশ্বাস করেন শক্তিশালী মানসিকতা প্রয়োজন জীবনের স্বপ্ন বাস্তবায়ন করতে। তাই মাথার ভেতরে আজও ৮৮টি স্বপ্ন নিয়ে ঘোরেন মিলন। পৃথিবীতে কত জায়গায় যাওয়ার স্বপ্ন, কত কী করার স্বপ্ন তার!

বৃহস্পতিগ্রহমশহুরউল আমিনঅ্যাসট্রোনমিক্যাল সোসাইটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু