তার
প্রিয় গ্রহ বৃহস্পতি। পৃথিবী
থেকে প্রায় ৯৬ কোটি ৮০
লাখ কিলোমিটার দূরে অবস্থিত এ
গ্রহে অসংখ্য ঝড় বয়ে চলেছে
বহু বছর ধরে। সে
গ্রহটিই মশহুরউল আমিনের প্রিয়। কিন্তু এ নামে তাকে
এখন কাছের মানুষরা ছাড়া অন্যরা সহজে
চিনতে পারবে না। তিনি পরিচিত
মহাকাশ মিলন নামে। মহাকাশ
নিয়ে তার ভাবনা আর
কৌতূহলের শুরু এখন থেকে
৩৮ বছর আগে। সময়টা
ছিল ১৯৮৮ সাল। সেই
কৌতূহল আর আগ্রহ থেকেই
তিনি সংগঠিত করেছেন অ্যাসট্রোনমিক্যাল সোসাইটি। এখন তার কাজই
হচ্ছে আগ্রহী মানুষদের, বিশেষ করে ছোটদের মহাকাশের
সঙ্গে পরিচয় কর...