আসাদ গেট

আসাদ গেট ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি ঐতিহাসিক তোরণ। এর আগের নাম ছিল আইয়ুব গেট, যা তৎকালীন পাকিস্তানি প্রেসিডেন্ট আইয়ুব খানের নামে ছিল।
১৯৬৯ সালের ২০ জানুয়ারি ১১ দফা দাবির আন্দোলনে পুলিশের গুলিতে আসাদুজ্জামান নিহত হন।
ক্ষুব্ধ ছাত্র-জনতা আইয়ুব গেটের নামফলক ভেঙে সেখানে ‘আসাদ গেট’ লেখেন। এভাবেই স্থানটির নাম পরিবর্তিত হয়।
একই সময়ে ‘আইয়ুব অ্যাভিনিউ’ ‘আসাদ অ্যাভিনিউ’ এবং ‘আইয়ুব পার্ক’ ‘আসাদ পার্ক’ নামে পরিচিত হয়।



