Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যারিয়ার ক্লাব

অভিজ্ঞতার আলো

বেসিক ফিজিকস বোঝার সক্ষমতা গুরুত্বপূর্ণ

মুনতাসির হক, কমার্শিয়াল পাইলট
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৯
বেসিক ফিজিকস বোঝার সক্ষমতা গুরুত্বপূর্ণ

মুনতাসির হক, কমার্শিয়াল পাইলট

দেশে অ্যাভিয়েশন খাত দ্রুত সম্প্রসারিত হওয়ায় দক্ষ পাইলটের চাহিদা বেড়েছে। তাই যারা এই পেশায় আসতে চান, তাদের জন্য এইচএসসির পরই প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময় বলে মনে করেন কমার্শিয়াল পাইলট মুনতাসির হক। উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রতি তার পরামর্শ হলো, পাইলট হওয়ার সুযোগ ও চ্যালেঞ্জ— দুই দিকই আগে ভালোভাবে বুঝে নিতে হবে। এরপর কোন দেশে বা কোন ফ্লাইং স্কুলে প্রশিক্ষণ নেবেন, সে বিষয়ে পরিকল্পনা করে আবেদন সম্পন্ন করা উচিত। পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক ও মানসিক প্রস্তুতিও নিশ্চিত করতে হবে।

শুধু জিপিএ ৫ অর্জনই সাফল্যের একমাত্র মানদণ্ড নয়; বরং বেসিক ফিজিকস বোঝার সক্ষমতা এবং দ্রুত বিশ্লেষণ ও হিসাব করার দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ।

মুনতাসিরের মতে, পাইলট হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত শারীরিক ও মানসিক সুস্থতা। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ঘুম দীর্ঘমেয়াদে ফিটনেস ধরে রাখতে সাহায্য করে। চোখের দৃষ্টি নিয়ে প্রচলিত একটি ভ্রান্ত ধারণার কথা উল্লেখ করে তিনি বললেন, চশমা বা কারেক্টিভ লেন্স ব্যবহার করলেও নির্ধারিত মেডিকেল মানদণ্ড পূরণ করা গেলে পাইলট হওয়া সম্ভব। চাকরির সুযোগ নিয়েও অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। পাইলট শুধু পুরুষের নয়; নারী-পুরুষ উভয়ের জন্যই সমান সম্ভাবনাময় একটি ক্যারিয়ার।

আরও পড়ুন

ককপিটে বসার প্রস্তুতি

২৬ জুলাই ২০২৬

তিনি আরও বললেন, একজন দক্ষ পাইলট হতে অ্যাকাডেমিক জ্ঞানের পাশাপাশি ইংরেজি ভাষায় সাবলীল যোগাযোগের সক্ষমতা প্রয়োজন। একই সঙ্গে আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা, চাপের মধ্যে শান্ত থাকার মানসিকতা, নেতৃত্ব এবং দলগতভাবে কাজ করার অভ্যাসও সমান গুরুত্বপূর্ণ। এসব দক্ষতা অর্জনে স্কুল-কলেজের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম, বিএনসিসি বা স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াতে সমস্যা সমাধানের চর্চা এবং ফ্লাইট সিমুলেটর বা অনলাইন অ্যাভিয়েশন কনটেন্ট থেকেও প্রাথমিক ধারণা নেওয়া সম্ভব।

মুনতাসির হকের মতে, এইচএসসি পরীক্ষার আগেই ফ্লাইং স্কুল সম্পর্কে তথ্য সংগ্রহ, বাজেট পরিকল্পনা এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করে রাখা ভালো। প্রশিক্ষণের সময় কোনো ইনস্ট্রাক্টরের সঙ্গে শেখার পরিবেশ অনুকূল না হলে প্রয়োজন অনুযায়ী ইনস্ট্রাক্টর পরিবর্তনের সুযোগও শিক্ষার্থীদের বিবেচনায় রাখা উচিত।

অভিজ্ঞতাঅ্যাভিয়েশনপাইলটএইচএসসিফিজিকস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা