Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টিএসসি

টিউশনির টাকায় রক্তকাঞ্চনের ৩ হাজার চারা

রবিউল আলম
agamir somoy
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬
টিউশনির টাকায় রক্তকাঞ্চনের ৩ হাজার চারা

চারা গাছের যত্ন নিচ্ছেন মানিক রহমান। ছবি: লেখক

ফুলের নাম ‘রক্তকাঞ্চন’। ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ ফুলের তিনটি গাছ দেখে মুগ্ধ হয়েছিলেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মানিক রহমান। শাহ আজিজুর রহমান হলের ৪১০ নম্বর কক্ষের এই আবাসিক ছাত্রের মাথায় এরপর দারুণ ভাবনা খেলা করে। প্রিয় ক্যাম্পাসের ১৭৫ একর জমি ফুল-ফল আর সবুজে ভরে দেবার পরিকল্পনা করেন। চারা সংগ্রহে চষে বেড়িয়েছেন যশোর, কুষ্টিয়া ও ঝিনাইদহের বিভিন্ন নার্সারিতে। চড়া দাম ও বৃক্ষের অপর্যাপ্ততায় হতাশ হয়ে আবার ক্যাম্পাসে ফিরেছেন। কিছুদিন পর ক্যাম্পাসের রক্তকাঞ্চন গাছ থেকে বীজ সংগ্রহের পরামর্শ দিলেন এক সিনিয়র। ফলে নিজেই চারা উৎপাদনের জন্য বীজতলা তৈরি পরিকল্পনা করেন মানিক।

মার্চ মাসের একদিন। খুব বৃষ্টি হচ্ছিল। তারপরও বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ আনাস হলের সামনের একটি রক্তকাঞ্চন গাছ থেকে পরিপক্ব বীজ সংগ্রহ করেন মানিক। বীজ কুড়াতে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ঠাট্টার উপাধি পেয়েছেন ‘কর্মচারী’ বা ‘মালী’। কিন্তু এসব পরোয়া করেননি। কখনো সকালে, কখনো বিকালে কাজ করেছেন। সব মিলিয়ে তার সংগ্রহে দাঁড়ায় রক্তকাঞ্চনের চার হাজার বীজ।

এ বছরের এপ্রিলে শাহ আজিজুর রহমান হলের জঙ্গলে ভরা পরিত্যক্ত এক টুকরো জায়গায় বীজতলা তৈরি শুরু করেন মানিক। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেস থেকে কোদাল এনে এবং হল থেকে নিড়ানি নিয়ে প্রথমে সেই জঙ্গল পরিষ্কার করেছেন। তারপর প্রতিদিন ক্লাস ও টিউশনি শেষে রাতে ৯টার দিকে ফ্রি হয়ে মোবাইলের আলো দিয়ে বীজ রোপণ করতেন। ক্যাম্পাস বন্ধ থাকলে দিনের বেলা কাজ সারতেন। ক্যাম্পাস খোলা থাকার দিনগুলোতে ক্লাস না থাকলে জঙ্গল পরিষ্কার করে মাটি কেটে নরম করে বীজতলা তৈরি রাখতেন। রাতে ফ্রি হয়ে মোবাইলের আলো দিয়ে করতেন বীজ রোপণ।

পরিত্যক্ত জমি পরিষ্কার করে পাঁচটি ধাপে বীজতলাটি প্রস্তুত করেছেন মানিক। একা একা দীর্ঘ পাঁচ মাসের নিবিড় পরিচর্যায় সেখানে প্রায় তিন হাজার চারা উৎপাদন করেছেন। এগুলোর মধ্যে এক হাজারের বেশি চারা নিজেই ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রোপণ করেছেন। বাকি চারা ও বীজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠন ও শুভাকাঙ্ক্ষীদের উপহার দিয়েছেন। এ ছাড়া শিক্ষার্থী ও সংগঠনগুলোর মাধ্যমে দেশের প্রায় ২০ জেলায় বিনামূল্যে গাছ ও বীজ পাঠিয়েছেন মানিক।

চারা উৎপাদনে ১২০ টাকা, বৃক্ষরোপণের সময় সরঞ্জাম কিনতে ৩০০ টাকা, বাঁশ বাবদ ৪ হাজার ৫০০, রশি বাবদ ৩০০ এবং পরিবহনে ৫০০ টাকা খরচ হয়েছে মানিকের। আনুষঙ্গিক খরচ পড়েছে ১ হাজার ৫০০ টাকা। এর মধ্যে দুই শিক্ষক ও একজন চিকিৎসক তাকে সাড়ে তিন হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছেন। বাকি খরচ নিজের টিউশনির জমানো টাকা থেকে ব্যয় করেছেন তিনি।

মানিক রহমান বললেন, ‘পরিচ্ছন্নতাকর্মীরা জঙ্গল কেটে ফেলার অভিযান চালিয়ে রোপণ করা প্রায় ১০০ গাছ কেটে ফেলছেন। বিশ্ববিদ্যালয়ের লেকে পাট-কাঠি শুকানোর নামে লেকের উত্তর-পশ্চিম দিকের গাছগুলোর ওপর পাট ও পাটকাঠি রাখায় অনেক গাছ মরে গেছে। জিয়া মোড় থেকে ছাত্রী হলে যাওয়ার রাস্তার দুপাশের ৪০টির মতো গাছও কেটে ফেলা হয়েছে। আমার পক্ষে একা সব চারা তদারকি করা কঠিন। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা একান্ত কাম্য।’

রক্তকাঞ্চনটিউশনিইসলামী বিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৫

    advertiseadvertise