ফুলের
নাম ‘রক্তকাঞ্চন’। ইসলামী বিশ্ববিদ্যালয়ে
এ ফুলের তিনটি গাছ দেখে মুগ্ধ
হয়েছিলেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের
শিক্ষার্থী মানিক রহমান। শাহ আজিজুর রহমান
হলের ৪১০ নম্বর কক্ষের
এই আবাসিক ছাত্রের মাথায় এরপর দারুণ ভাবনা
খেলা করে। প্রিয় ক্যাম্পাসের
১৭৫ একর জমি ফুল-ফল আর সবুজে
ভরে দেবার পরিকল্পনা করেন। চারা সংগ্রহে চষে
বেড়িয়েছেন যশোর, কুষ্টিয়া ও ঝিনাইদহের বিভিন্ন
নার্সারিতে। চড়া দাম ও
বৃক্ষের অপর্যাপ্ততায় হতাশ হয়ে আবার
ক্যাম্পাসে ফিরেছেন। কিছুদিন পর ক্যাম্পা...