Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

বিউটি

হেমন্তে রূপচর্চা

তুলি রহমান
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৭
শেয়ার করুন:
হেমন্তে রূপচর্চা

মডেল: কাজী তারানা, সাজ: শামীম, পোশাক: এনটয়ইন, কৃতজ্ঞতা: বিহাইভ স্টুডিও, ছবি: সাজ্জাদ হোসেন

শীতের হাওয়ার মৃদু কাঁপন টের পাওয়া যাচ্ছে সকাল-সন্ধ্যায়। এ আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে ত্বকের আর্দ্রতা ও স্বাভাবিক কোমলতা ধরে রাখার প্রস্তুতি নিয়ে লিখেছেন তুিল রহমান

ঋতু বদলের সঙ্গে ত্বকের চাহিদাও বদলায়। হেমন্তে শীতের আগমনীবার্তা ছড়ায় প্রকৃতিতে। তাপমাত্রা কমে, বাতাসে আর্দ্রতা হ্রাস পায়, আবার ঘরে হিটার বা গরম পানির ব্যবহার ত্বকের স্বাভাবিক আর্দ্রতা আরও কমিয়ে দিতে পারে। ফলে ত্বক হয়ে ওঠে শুষ্ক, সংবেদনশীল ও নির্জীব। এমন সময়ে নতুন প্রসাধনীর পেছনে ছুটতেই হবে, তা নয়। বরং ত্বকের ধরন ও বর্তমান অবস্থা মাথায় রেখে পরিচর্যার রুটিনে কিছু পরিবর্তন আনতে হবে— জানালেন রূপবিশেষজ্ঞ নিশাত আদনান তারিক। গরমের দিনে হালকা প্রসাধনীর বদলে হেমন্তে প্রয়োজন হতে পারে একটু বেশি আর্দ্রতা জোগায়— এমন পণ্য, কোমল ক্লিনজার এবং নিয়মিত সানস্ক্রিন।

রুটিন বদলানোর কারণ

শরীরের আর্দ্রতা ধরে রাখতে এবং বাইরের ক্ষতিকর উপাদান থেকে সুরক্ষা দিতে স্কিন ব্যারিয়ার সাহায্য করে। হেমন্তের মৃদু শুষ্ক বাতাসে ত্বক থেকে পানি হারানোর প্রবণতা বাড়ে। একে বলে ট্রান্সএপিডার্মাল ওয়াটার লস। ত্বকের এ আর্দ্রতা হারানোর ফলে খসখসে ও টানটান ভাব, চুলকানি এবং সূক্ষ্ম রেখা বেশি ফুটে ওঠে। এ সময় সকালে বা রাতে গরম পানি দিয়ে মুখ ধোয়া, বারবার স্ক্র্যাব করা কিংবা শক্তিশালী ক্লিনজারের ব্যবহার সমস্যা আরও বাড়তে পারে। তাই ত্বকের আর্দ্রতা অক্ষুণ্ন এবং স্কিন ব্যারিয়ার ভালো রাখার দিকে নজর দেওয়া দরকার।

মৃদু ক্লিনজিং

অতিরিক্ত ফেনাযুক্ত কিংবা ত্বক টানটান করে ফেলে— এমন ক্লিনজার এড়িয়ে চলা ভালো। এর পরিবর্তে ক্রিমি, জেল-ক্রিম বা মৃদু ক্লিনজার বেছে নিতে পারেন। যাদের ত্বক শুষ্ক বা সংবেদনশীল, তাদের জন্য সুগন্ধিমুক্ত মৃদু ক্লিনজার উপযোগী। মুখ ধোয়ার সময় খুব বেশি গরম পানি ব্যবহার করা ঠিক নয়। হালকা কুসুম গরম বা স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করাই ভালো। মুখ ধোয়ার পর তোয়ালে দিয়ে ঘষে না মুছে আলতো করে চেপে পানি শুষে নিতে হবে। ত্বক সামান্য ভেজা থাকতেই ময়েশ্চারাইজার ব্যবহার করলে আর্দ্রতা ধরে রাখতে সুবিধা হয়।

ময়েশ্চারাইজার

গরমের দিনে হালকা লোশন ব্যবহারের অভ্যাস থাকলেও হেমন্তে কিংবা শীতের শুরুতে তার চেয়ে কিছুটা ঘন ক্রিম প্রয়োজন। সেক্ষেত্রে ময়েশ্চারাইজারের উপাদান নির্বাচনে কয়েকটি বিষয় খেয়াল রাখুন; যেমন— হায়ালুরোনিক অ্যাসিড ত্বকে পানি ধরে রাখতে সাহায্য করে। সামান্য ভেজা ত্বকে ব্যবহার করলে এর ভালো ফল পাওয়া যায়। গ্লিসারিনে হিউমেকট্যান্ট উপাদান রয়েছে।

মুখ ধোয়ার সময় হালকা কুসুম গরম বা স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করা ভালো

এটি পরিবেশ ও ত্বকের গভীর স্তর থেকে পানি টেনে এনে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। সেরামাইড ত্বকের প্রাকৃতিক সুরক্ষাস্তর ভালো রাখে, যা শুষ্ক ও সংবেদনশীল ত্বকে বিশেষভাবে উপকারী। শিয়া বাটার ত্বকে কোমলতা ও আর্দ্রতা জোগায়। শুষ্ক ত্বকের পরিচর্যায় এটি ব্যবহার করা যায় এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে স্কোয়ালেন বেশ সহায়ক। তবে সব উপাদান একসঙ্গে ব্যবহার করার প্রয়োজন নেই। ত্বকের ধরন ও সহনশীলতা অনুযায়ী পণ্য বেছে নেওয়াই ভালো।

সানস্ক্রিন

হেমন্তে হালকা শীতের আমেজ থাকে বলে অনেকেই রোদের উষ্ণতা উপভোগ করেন। তবে সরাসরি রোদে থাকা ত্বকের জন্য সবসময় ভালো নয়। বাসা থেকে বের হওয়ার আগে ব্রড স্পেকট্রাম এসপিএফ ৩০ বা তার চেয়ে বেশি মাত্রার সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। বাইরে থাকলে প্রায় দুই ঘণ্টা পর এবং ঘামলে বা মুখ ধুলে আবারও এর প্রলেপ দিতে হবে। শুধু মুখ নয়; গলা, ঘাড় ও হাতের খোলা অংশেও সানস্ক্রিন ব্যবহার করা উপকারী।

ফেসপ্যাকে যা থাকবে

রূপচর্চায় ফেসপ্যাক ব্যবহার করতে চাইলে ত্বকের আর্দ্রতা বজায় রাখে— এমন উপাদান বেছে নিন। যেমন ওটমিল, গ্লিসারিন, হায়ালুরোনিক অ্যাসিড কিংবা অ্যালোভেরা। তবে প্রাকৃতিক উপাদান মানেই সব ত্বকের জন্য নিরাপদ, এমন ধারণা ঠিক নয়। লেবু, বেকিং সোডা কিংবা অতিরিক্ত সুগন্ধিযুক্ত উপাদান সরাসরি মুখে ব্যবহার না করাই ভালো। নতুন কোনো পণ্য বা উপাদান ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেওয়া জরুরি।

খেয়াল রাখুন

  • একই পরিচর্যা সবার জন্য কার্যকর হয় না। তাই ত্বকের ধরন অনুযায়ী কিছু পরিবর্তন আনা দরকার
  • শুষ্ক ত্বকে ঘন ক্রিম, সেরামাইড ও গ্লিসারিনযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন
  • অতিরিক্ত গরম পানি ও বাড়তি এক্সফোলিয়েশন এড়িয়ে চলুন
  • তৈলাক্ত ত্বকে ভারী ক্রিমের বদলে নন কমেডোজেনিক জেল ক্রিম বা হালকা লোশন বেছে নেওয়া ভালো
  • মিশ্র ত্বকে মুখের শুষ্ক ও তৈলাক্ত অংশের চাহিদা অনেক সময় আলাদা হয়ে থাকে। তাই প্রয়োজন অনুযায়ী ভিন্ন ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে
  • সংবেদনশীল ত্বকের জন্য সুগন্ধিমুক্ত ও কোমল উপাদানের পণ্য বেছে নিতে পারেন
হেমন্তরূপচর্চাঅপূর্বা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’