কৈশোরে একজন মেয়ের শরীর ও মনে ঘটে নানা পরিবর্তন। এর প্রভাবে তার
রূপচর্চা, পোশাক-পরিচ্ছদ ও জীবনযাপনে যুক্ত হতে থাকে নতুন ভাবনা ও রুচিবোধ।
লিখেছেন রাফেজা বিনতে ঋতু
কৈশোর যেন প্রজাপতির মতো উড়ে উড়ে ঘুরে বেড়ানোর সময়, যেখানে শৈশবের
সারল্য আর তারুণ্যের চাঞ্চল্য মিলে তৈরি হয় স্বপ্নিল জগৎ। এ বয়সে মেয়েদের শরীরের পাশাপাশি
মনোজগতেও ঘটে গভীর রূপান্তর। হরমোনের প্রভাবে কখনো রোমাঞ্চকর রোদ, কখনো বিষাদের ছায়া,
কখনোবা অজানা আশঙ্কা দোলা দেয় মনে। আত্মপরিচয়ের টানাপড়েন ও সংবেদনশীল মনস্তাত্ত্বিক
পরিবর্ত...