Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফুটবলারদের মধ্যে কেন বাড়ছে চেহারা বদলের প্রবণতা?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৩
ফুটবলারদের মধ্যে কেন বাড়ছে চেহারা বদলের প্রবণতা?

মাঠের পারফরম্যান্স, চুলের কাটিং ও ট্যাটু—এতদিন ফুটবলারদের পরিচিতি এগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে বর্তমান যুগে ফুটবলারদের এই রূপচর্চা পৌঁছে গেছে চিকিৎসকের চেম্বারেও। খেলোয়াড়দের মাঝে এখন ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে ‘ফেসিয়াল হারমোনাইজেশন’ বা মুখমণ্ডলের সৌন্দর্য ও সামঞ্জস্য বিধানের অস্ত্রোপচারহীন নান্দনিক থেরাপি।

এক সময় শুধু শোবিজ তারকা, মডেল বা ইনফ্লুয়েন্সারদের মধ্যে এটি সীমাবদ্ধ থাকলেও এখন ফুটবলাররাও তাদের ব্যক্তিগত ব্র্যান্ড ও কেরিয়ারের স্বার্থে বেছে নিচ্ছেন এই রূপান্তর। সাম্প্রতিক সময়ে ভিনিসিউস জুনিয়র থেকে শুরু করে ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার লিও পেরেইরা, করিন্থিয়ান্সের ফরোয়ার্ড পেদ্রো রাউল কিংবা বার্সেলোনার রাফিনিয়ার মতো তারকারাও এই রূপচর্চায় যুক্ত হয়েছেন।

আরও পড়ুন

কেন সার্জারি করে চেহারা বদলে ফেললেন ভিনি?

২২ জুলাই ২০২৬

আধুনিক যুগে ফুটবলাররা কেবল ৯০ মিনিটের মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ নন। সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি ফলোয়ার, বিজ্ঞাপন প্রচার, স্পন্সরশিপ চুক্তি মিলিয়ে প্রায় চব্বিশ ঘণ্টাই গণমাধ্যমের আলোয় থাকতে হয় তাদের। বিশেষজ্ঞরা বলছেন, এই যুগে ফুটবলারদের বাহ্যিক রূপ কেবল আত্মবিশ্বাসের বিষয় নয়, এটি তাদের অর্থনৈতিক মূল্যের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।

ডার্মাটোলজিস্ট ডা. ভিভিয়ান সিমোস পাইরেস বলেন, ‘সৌন্দর্য ও নান্দনিকতার পাশাপাশি তারা মূলত পেশাগত পারফরম্যান্স এবং উন্নত আত্মবিশ্বাস অর্জনের জন্যই এটি করেন। মুখের বিভিন্ন পয়েন্ট রিপ্রোসিজনিং ও হাইধ্রোলিক অ্যাসিড ফিলার ব্যবহারের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়।’

আরও পড়ুন

ইতিহাসের সর্বোচ্চ বেতনে ভিনিসিয়ুসকে চায় আর্সেনাল!

২৭ জুলাই ২০২৬

ব্র্যান্ডিং বিশেষজ্ঞ জুলিয়ানা ত্রাঙ্কিলিনির মতে, ‘আগে পেলের মতো কিংবদন্তিরা শুধু মাঠে পারফরম্যান্সের ওপর নির্ভর করতেন। কিন্তু বর্তমান ডিজিটাল যুগে একজন খেলোয়াড় কেবল অ্যাথলেট নন, তিনি একাধারে একজন উদ্যোক্তা, বিনিয়োগকারী ও কমিউনিকেটর। তাই ব্যক্তিগত ব্র্যান্ডের মান বাড়াতে রূপচর্চায় বিনিয়োগ করা এখন সময়ের দাবি।’

সৌন্দর্য সচেতনতা বাড়লেও ফুটবল বিশ্বে এখনো এ নিয়ে এক ধরণের ট্যাবু বা সামাজিক গোঁড়ামি রয়ে গেছে। অনেক খেলোয়াড়ই মাঠে খারাপ খেললে এই রূপচর্চাকে ট্রলের খোরাক বানানোর ভয়ে বিষয়টি লুকিয়ে রাখেন। ডা. ভিভিয়ান জানান, অনেক খেলোয়াড় গোপনীয়তা বজায় রাখতে অত্যন্ত সতর্কতার সঙ্গে ভিআইপি রুমে এসে এই চিকিৎসা নেন। লুকাস লিমার মতো হাতে গোনা কয়েকজন খোলামেলা কথা বললেও বেশিরভাগ ফুটবলারই ছুটির সময়ে বা একেবারে গোপনে এই প্রক্রিয়া সম্পন্ন করেন।

ভিনিসিয়ুসরূপচর্চাফেসিয়াল হারমোনাইজেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ