Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

কেন সার্জারি করে চেহারা বদলে ফেললেন ভিনি?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১১:০৩
কেন সার্জারি করে চেহারা বদলে ফেললেন ভিনি?

বিশ্বকাপের হতাশার পর নতুন রূপে আত্মপ্রকাশ করে ফুটবল দুনিয়ায় আলোচনার ঝড় তুলেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিল ব্রাজিল। এরপর নিজের চেহারায় বড় ধরনের পরিবর্তন এনেছেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। সাম্প্রতিক সময়ে তার নতুন লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্ত-সমর্থকদের মাঝে বেশ বিস্ময়ের সৃষ্টি হয়।

ব্রাজিলের গইয়ানিয়া শহরের একটি ক্লিনিকে গিয়ে এই রূপান্তর করান ভিনিসিয়ুস। তার থুতনি ও চোয়ালের গঠনে আনা এই পরিবর্তনের ফলে তাকে প্রথম দেখায় অনেকের পক্ষেই চিনে ওঠা কঠিন হয়ে পড়েছে। ‘মার্কা’ জানিয়েছে, ভিনিসিয়ুস মূলত ‘চিন হারমোনাইজেশন’ বা থুতনির আকৃতি সুন্দর করার একটি কসমেটিক চিকিৎসা করিয়েছেন। ঐতিহ্যগত সার্জারি বা অস্ত্রোপচার ছাড়াই ফিলার ব্যবহারের মাধ্যমে মুখের নিচের অংশের কনট্যুর বা আকৃতি আরও স্পষ্ট ও আকর্ষণীয় করে তোলার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়।

আরও পড়ুন

মার খেয়েও পারেদেসের শাস্তি চান না গাভি

২২ জুলাই ২০২৬

মায়ামি থেকে ব্রাজিলে উড়ে গিয়ে এই সার্জারি সম্পন্ন করেছেন বিশিষ্ট ডার্মাটোলজিস্ট ডা. আলেসান্দ্রো আলারকাও। অস্ত্রোপচার ছাড়াই ইনজেক্টেবল ফিলারের মাধ্যমে থুতনি ও চোয়ালের রেখা আরও সুগঠিত করা হয়েছে। তবে প্রাথমিক ছবিগুলোতে কিছুটা ফোলাভাব দেখা গেলেও, সময়ের সঙ্গে সঙ্গে ফোলা কমে আসল লুক আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ভিনিসিয়ুসের এই নতুন চেহারার ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর সমর্থকরা তাকে নিয়ে নানা রসিকতা শুরু করেছেন। অনেকের মতেই তাকে দেখতে অনেকটা চেলসির সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামিরেসের মতো লাগছে।

বিশ্বকাপে ব্রাজিল ব্যর্থ হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন ভিনিসিয়ুস। ৫ ম্যাচে ৪ গোল ও ১টি অ্যাসিস্ট করে তিনি দলের অন্যতম সেরা পারফর্মার। ছুটি শেষে এবার রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই তারকা। তবে মাঠে নামার আগে তার নতুন মুখের রূপ বদল নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি থাকায় ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনও তুঙ্গে রয়েছে।

ভিনিসিয়ুস জুনিয়রব্রাজিলকসমেটিক সার্জারি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    দিনলিপি

    দিনলিপি

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই