Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাজেট

রূপচর্চায় স্বস্তির ছোঁয়া

  • কমবে লিপস্টিক ফেসওয়াশের দাম
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৯:২৭
রূপচর্চায় স্বস্তির ছোঁয়া

এক বছর আগেও সৌন্দর্যচর্চার পণ্যকে বিলাসপণ্যের কাতারে রেখে শুল্ক-কর বাড়িয়েছিল অন্তর্বর্তী সরকার। এবার সেই অবস্থান থেকে সরে এসে রূপচর্চার বাজারে স্বস্তির বার্তা দিল নতুন সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে লিপস্টিক, ত্বকের ক্রিম, ময়েশ্চার লোশন ও ফেসওয়াশসহ সাত ধরনের প্রসাধনী পণ্যে ন্যূনতম শুল্কায়ন মূল্য কমানোর প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে বলেছেন, এসব পণ্যের বিদ্যমান শুল্কহার অপরিবর্তিত থাকলেও ন্যূনতম শুল্কায়ন মূল্য ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমানো হচ্ছে। ফলে আমদানিকারকদের খরচ কমবে। বাজার ব্যবস্থায় সেই সুবিধা পাস-অন হলে ভোক্তারাও কম দামে পণ্য কেনার সুযোগ পেতে পারেন।

নতুন প্রস্তাব অনুযায়ী, লিপস্টিকের ন্যূনতম শুল্কায়ন মূল্য প্রতি কেজিতে ৪০ ডলার থেকে কমিয়ে ৩০ ডলার নির্ধারণ করা হয়েছে। এতে কেজিপ্রতি প্রায় ২ হাজার টাকা পর্যন্ত শুল্ক-কর কমতে পারে। ত্বকের ক্রিমের ক্ষেত্রে শুল্কায়ন মূল্য ২০ ডলার থেকে কমিয়ে ১৪ ডলার করায় কেজিপ্রতি প্রায় ১ হাজার ২২৬ টাকা ব্যয় কমার সুযোগ তৈরি হয়েছে।

একইভাবে ময়েশ্চার লোশন এবং চার ধরনের ফেসওয়াশের শুল্কায়ন মূল্য ১০ ডলার থেকে কমিয়ে ৭ ডলার নির্ধারণ করা হয়েছে। এতে কেজিপ্রতি প্রায় ৬১৩ টাকা পর্যন্ত করের চাপ কমতে পারে।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে গত বুধবার পর্যন্ত এই সাত শ্রেণির পণ্য আমদানিতে শুল্কায়ন মূল্য ছিল ৪০৫ কোটি টাকা। এর বিপরীতে সরকার প্রায় ৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। নতুন প্রস্তাব কার্যকর হলে রাজস্ব আয় কিছুটা কমতে পারে। প্রাথমিক হিসাবে ত্বকের ক্রিম থেকে প্রায় ৭৫ কোটি টাকা এবং ময়েশ্চার লোশন ও ফেসওয়াশ থেকে প্রায় ৫০ কোটি টাকা রাজস্ব কমার আশঙ্কা রয়েছে।

তবে সব আমদানি চালানই যে নতুন ন্যূনতম মূল্যে শুল্কায়িত হবে, বিষয়টি এমন নয়। পণ্যের ব্র্যান্ড, গুণগত মান ও ঘোষিত মূল্যের ভিত্তিতে বেশি মূল্যে শুল্ক নির্ধারণের সুযোগ থাকায় সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণও কমে আসতে পারে।

অন্যদিকে সব প্রসাধনী পণ্যে ছাড় দেয়নি সরকার। ভ্রু সাজানোর পণ্য এবং হাত-পায়ের সৌন্দর্যচর্চায় ব্যবহৃত কয়েকটি পণ্যে আগের শুল্কায়ন মূল্য বহাল রাখা হয়েছে। বরং লিপ লাইনার, লিপ গ্লস ও লিপ জেলের ক্ষেত্রে ন্যূনতম শুল্কায়ন মূল্য কেজিপ্রতি ২০ ডলার থেকে বাড়িয়ে ৩০ ডলার করা হয়েছে, যা সরকারের রাজস্ব আয় বাড়াবে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তে সরকার একদিকে ভোক্তাদের জন্য সীমিত স্বস্তির সুযোগ তৈরি করেছে, অন্যদিকে প্রসাধনী খাতে রাজস্ব আহরণ ও বাজার ভারসাম্যের মধ্যেও একটি সমন্বয় আনার চেষ্টা করেছে। এখন দেখার বিষয়, আমদানি পর্যায়ের এই কর-সুবিধা শেষ পর্যন্ত খুচরা বাজারে পৌঁছে সাধারণ ভোক্তার প্রসাধনী ব্যয় কতটা কমাতে পারে।

রূপচর্চালিপস্টিকফেসওয়াশঅর্থমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ