Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শ্রীপুরে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক মামলার আসামি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৫:৫০
শ্রীপুরে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক মামলার আসামি

মাদক মামলার আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫৩ হাজার ৩০০ টাকাসহ জাহাঙ্গীর আলম (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এর আগে মাদক উদ্ধার অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ওপর হামলার মামলার প্রধান আসামি ছিলেন তিনি এবং দীর্ঘদিন কারাবাসের পর জামিনে বের হয়ে আবার জড়িয়ে পড়েন মাদক কারবারিতে।

সোমবার দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের প্রশিকা মোড় এলাকার সাইজুদ্দিনের পাঁচতলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের নান্নু মিয়া ওরফে লাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক, পুলিশ সদস্যদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় ডজনখানেক মামলা রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর এলাকায় মাদক কারবারির সঙ্গে জড়িত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাওনা চৌরাস্তা এলাকার প্রশিকা মোড়সংলগ্ন কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের সাইজুদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। পরে তার কক্ষ তল্লাশি করে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে।

পুলিশের ভাষ্য, এর আগে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর দিবাগত রাতে শ্রীপুরের কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের মাওনা বাজারের পিয়ার আলী কলেজ এলাকায় মাদক উদ্ধার অভিযানে গেলে জাহাঙ্গীর আলম ও তার সহযোগীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করে দুই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়।

পুলিশের দাবি, ওই হামলার নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীর আলম। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যান তিনি। দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে আবার মাদক কারবারি শুরু করলে সর্বশেষ অভিযানে তাকে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়।

গাজীপুরমাদক কারবারি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১