Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

জীবনযাপন

পরিবারে চাই গল্পের আসর

রেজাউল আহমেদ
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৪
পরিবারে চাই গল্পের আসর

মডেল: কাজী হারুন আর রশিদ ও তার পরিবার। ছবি: সাজ্জাদ হোসেন

বন্ধন অটুট রাখতে পরিবারের সদস্যদের নিয়মিত একসঙ্গে সময় কাটানো জরুরি। লিখেছেন রেজাউল আহমেদ

একসময় সন্ধ্যা নামলেই পরিবারের সবাই একসঙ্গে বসতেন। দিনমান ঘটে যাওয়া নানা গল্প, পড়াশোনা, সংসারের হিসাব, আনন্দ-অভিমান— সবই ভাগাভাগি হতো সেই আড্ডায়। এখন একই ছাদের নিচে থেকেও অনেক পরিবার যেন বিচ্ছিন্ন দ্বীপ! কেউ ফোনে, কেউ ল্যাপটপে, কেউ টেলিভিশনে ব্যস্ত। কথা হয়, কিন্তু মন খুলে নয়। ফলে ছোট ছোট ভুল বোঝাবুঝিও বড় রূপ নেয়।

এমন সময়ে পরিবারকে আবার একসুতায় গাঁথতে পারে পারিবারিক বৈঠক। এটি কোনো আনুষ্ঠানিক সভা নয়; বরং সবাই মিলে নির্দিষ্ট সময়ে বসে কথা বলার একটি সুন্দর চর্চা। এখানে অভিযোগের চেয়ে গুরুত্ব পায় আলোচনা, নির্দেশের চেয়ে মতামত আর সমালোচনার বদলে বোঝাপড়া।

এখানে অভিযোগের চেয়ে গুরুত্ব পায় আলোচনা, নির্দেশের চেয়ে মতামত আর সমালোচনার বদলে বোঝাপড়া

কেন প্রয়োজন: পরিবারের প্রত্যেক সদস্যেরই কিছু না কিছু বলার থাকে। শিশুদের স্কুলের অভিজ্ঞতা, কিশোরদের নতুন ভাবনা, মা-বাবার দুশ্চিন্তা কিংবা দাদা-দাদির গল্প— সবকিছুরই জায়গা হতে পারে এই বৈঠকে। নিয়মিত এমন আলোচনা সদস্যদের মধ্যে বিশ্বাস বাড়ায়, ভুল বোঝাবুঝি কমায় এবং পরস্পরের প্রতি দায়িত্ববোধ তৈরি করে। ফলে শিশুরা ছোটবেলা থেকেই মত প্রকাশ করা, অন্যের কথা মন দিয়ে শোনা এবং ভিন্নমতকে সম্মান জানানো শেখে। একই সঙ্গে তারা বুঝতে পারে, পরিবারের সিদ্ধান্তে তাদের মতামতেরও মূল্য আছে। এতে আত্মবিশ্বাস বাড়ে এবং ব্যক্তিত্ব দৃঢ় হয়।

কী নিয়ে বলবেন কথা: পারিবারিক বৈঠক মানেই সমস্যা নিয়ে বসা নয়। আলোচনার বিষয়বস্তু হতে পারে সাপ্তাহিক পরিকল্পনা, পরিবারের বাজেট ও প্রয়োজনীয় কেনাকাটা, সন্তানের পড়াশোনা বা সহশিক্ষা কার্যক্রম, সপ্তাহান্তের ঘোরাঘুরি, বিশেষ দিনের আয়োজন, ঘরের কাজ ভাগাভাগি, পরিবারের কারও সাফল্য বা ভালো কাজের প্রশংসা, কোনো বই বা চলচ্চিত্র নিয়ে মতবিনিময়, সদস্যদের পছন্দের কোনো বিষয়ে অগ্রগতি সম্পর্কে জানা কিংবা শুধুই খোঁজ-খবর নেওয়া।

কীভাবে করবেন: সপ্তাহে একদিন সবার সুবিধামতো একটি সময় ঠিক করুন। বৈঠকটি ২০ থেকে ৩০ মিনিটের বেশি না হওয়াই ভালো। কেউ কথা বলার সময় অন্যরা বাধা দেবেন না। মতের অমিল থাকলেও ব্যক্তিগত আক্রমণ বা রাগারাগি এড়িয়ে চলুন। আলোচনার শেষে যেসব সিদ্ধান্ত হবে, সেগুলো স্পষ্ট করে ঠিক করুন। পরের বৈঠকে সেই সিদ্ধান্তগুলোর অগ্রগতি নিয়ে আবার কথা বলুন।

শিশুদের সুযোগ: অনেক সময় বড়রা মনে করেন, পরিবারের গুরুত্বপূর্ণ বিষয়ে শুধু তারাই সিদ্ধান্ত নেবেন। অথচ শিশুরাও পরিবারের অংশ। মতামত শুনলে তাদের আত্মবিশ্বাস বাড়ে, দায়িত্ব নেওয়ার অভ্যাস গড়ে ওঠে এবং পরিবারের সঙ্গে বন্ধন দৃঢ় হয়।

প্রযুক্তির ভিড়ে সম্পর্কের সময়: পারিবারিক বৈঠকের সময় মোবাইল ফোন, টেলিভিশন বা অন্য ডিজিটাল ডিভাইস দূরে রাখুন। এই অল্প সময়টুকু শুধু পরিবারের জন্য বরাদ্দ থাকা দরকার। কারণ, সম্পর্কের যত্নও একটি অভ্যাস। নিয়মিত কয়েক মিনিটের আন্তরিক আলাপ অনেক সময় এমন সমস্যার সমাধান করে, যা দীর্ঘদিনের নীরবতায় আরও জটিল হয়ে উঠেছিল।

মনে রাখুন: সুখী পরিবার মানেই সেখানে কখনো মতবিরোধ হয় না, এমন নয়। বরং তা হলো সেই পরিবার, যেখানে সবাই একে অপরের কথা শোনে, সম্মান করে এবং সমস্যার সমাধান একসঙ্গে খেঁাজে। নিয়মিত পারিবারিক বৈঠক সেই সুন্দর অভ্যাসেরই সূচনাবিন্দু।

জীবনযাপনপরিবারগল্পের আসর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের