বন্ধন অটুট রাখতে পরিবারের সদস্যদের নিয়মিত একসঙ্গে সময় কাটানো জরুরি। লিখেছেন রেজাউল আহমেদ
একসময় সন্ধ্যা নামলেই পরিবারের সবাই একসঙ্গে
বসতেন। দিনমান ঘটে যাওয়া নানা গল্প, পড়াশোনা, সংসারের হিসাব, আনন্দ-অভিমান— সবই ভাগাভাগি
হতো সেই আড্ডায়। এখন একই ছাদের নিচে থেকেও অনেক পরিবার যেন বিচ্ছিন্ন দ্বীপ! কেউ ফোনে,
কেউ ল্যাপটপে, কেউ টেলিভিশনে ব্যস্ত। কথা হয়, কিন্তু মন খুলে নয়। ফলে ছোট ছোট ভুল বোঝাবুঝিও
বড় রূপ নেয়।
এমন সময়ে পরিবারকে আবার একসুতায় গাঁথতে পারে
পারিবারিক বৈঠক। এটি কোনো আনুষ্ঠানিক সভা নয়; ব...