Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

বিউটি

ব্যস্ততায় সতেজ সাজ

agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৮:৫৮
ব্যস্ততায় সতেজ সাজ

মডেল: অলিভ, ছবি: মঞ্জু আলম

কোরবানির ঈদ মানেই ব্যস্ততা। রান্নাঘরের গরম, অতিথির ভিড়, মাংস কাটাকাটি— সব সামলেও কীভাবে থাকবেন স্নিগ্ধ, প্রাণবন্ত ও সুন্দর? রইল রূপবিশেষজ্ঞ শোভন সাহার পরামর্শ

অনেকেই ঈদের সকালে ভারী মেকআপ করেন। কিন্তু কোরবানির ঈদের বাস্তবতা আলাদা। রান্নাঘরের গরম, ঘাম আর সারা দিনের ছোটাছুটির মধ্যে ভারী বেজ খুব দ্রুত ভেঙে যায়। তাই এই দিনে স্কিন প্রেপই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকালে মুখ ভালোভাবে পরিষ্কার করে একটি হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এরপর কয়েক সেকেন্ড বরফ ঘষে নিলে ত্বক বেশ টানটান ও সতেজ দেখাবে। এরপর ব্যবহার করতে পারেন একটি ভালো প্রাইমার। কারণ, এটি মেকআপকে দীর্ঘ সময় ধরে রাখতে সাহায্য করে, বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত, তাদের জন্য খুব জরুরি।

ফাউন্ডেশন যত হালকা হবে, মুখ তত ফ্রেশ দেখাবে। ভারী ফুল কভারেজের বদলে টিন্টেড ময়েশ্চারাইজার, বিবি ক্রিম বা কুশন বেজ ব্যবহার করতে পারেন। এতে ত্বক ঢেকে যাবে ঠিকই; কিন্তু জবুথবু লাগবে না। কনসিলার শুধু প্রয়োজনীয় স্থানে, যেমন— চোখের নিচে বা দাগে প্রয়োগই শ্রেয়। তারপর হালকা কমপ্যাক্ট দিয়ে সেট করুন।

চোখের সাজেও থাক স্নিগ্ধতা। ওয়াটারপ্রুফ মাসকারা, হালকা কাজল বা সফট লাইনারই যথেষ্ট। কারণ, রান্নাঘরের ধোঁয়া আর ঘামে ভারী আই মেকআপ দ্রুত ছড়িয়ে পড়ে। ঠোঁটের জন্য ম্যাট লিপস্টিকের বদলে লিপ টিন্ট বা টিন্টেড বাম বেশি আরামদায়ক। খাওয়া-দাওয়ার পরও এগুলো পুরোপুরি উঠে যায় না।

মেকআপ সারাদিন ধরে রাখতে চাইলে বারবার পাউডার চাপানো মানা। অন্যথায় মুখ ভারী ও ক্লান্ত দেখানোর ঝুঁকি থেকে যাবে। ঘাম বা তেল জমলে আগে ব্লটিং পেপার দিয়ে আলতো করে চেপে মুছে নিন। এরপর চাইলে অল্প পাউডার বা সেটিং মিস্ট ব্যবহার করা যেতে পারে। এতে মেকআপ ঠিক থাকবে, আবার দেখাবেও ফ্রেশ।

ঈদের দিনে চুলের স্টাইলও হওয়া উচিত স্বস্তিদায়ক। সারা দিন রান্নাঘরে কাজ করতে হলে খোলা চুল খুব দ্রুত ঘেমে যায় এবং তেলের গন্ধ তাতে লেপ্টে থাকে। তাই লো বান, সফট ব্রেইড বা ক্লিপে আটকানোর স্টাইল বেশ ভালো। চাইলে আগে থেকেই হালকা হেয়ার সিরাম ব্যবহার করতে পারেন, এতে চুল কম ফ্রিজি হবে।

রান্নাঘরের ধোঁয়া, মাংসের গন্ধ আর মসলার স্পর্শে হাতের ত্বক দ্রুত রুক্ষ হয়ে যায়। তাই বারবার হাত ধোয়ার পর হালকা হ্যান্ডক্রিম ব্যবহার করতে পারেন।

কোরবানির ঈদসতেজ সাজশোভন সাহাঅপূর্বামেকআপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের