Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

রেসিপি

তালবাহার

নাদিয়া নাতাশা
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩
তালবাহার

মৌসুমি ফলের তালিকায় তালের রয়েছে আলাদা কদর। এর মিষ্টি স্বাদ ও ঘ্রাণে তৈরি খাবারে আসে দেশি স্বাদের অনন্য ছোঁয়া। তালের সেই চেনা স্বাদ ভিন্নভাবে তৈরির রেসিপি দিয়েছেন ও ছবি তুলেছেন নাদিয়া নাতাশা

 

 

তালের ড্রাই কেক

উপকরণ: তালের রস ১ কাপ, ময়দা দেড় কাপ, চিনি সিকি কাপ, ডিম ২টি, সয়াবিন তেল বা গলানো বাটার আধা কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, বেকিং সোডা আধা চা চামচ, লবণ ১ চিমটি এবং এলাচ গুঁড়া আধা চা চামচ। চাইলে কিশমিশ বা কাজুও ব্যবহার করা যাবে।

প্রণালি: প্রথমে ডিম ও চিনি ভালোভাবে ফেটিয়ে নিন। এতে তেল বা গলানো বাটার দিয়ে আবার মিশিয়ে নিন। এরপর তালের রস ও এলাচ গুঁড়া দিয়ে ভালোভাবে মেশাতে হবে।  আলাদা পাত্রে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা ও লবণ চেলে অল্প অল্প করে মিশ্রণের সঙ্গে মেশান। চাইলে এ পর্যায়ে কিশমিশ বা কাজু মিশিয়ে নিতে পারেন। কেকের মোল্ডে তেল মেখে ব্যাটার ঢেলে ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩৫-৪৫ মিনিট বেক করুন। কাঠি ঢুকিয়ে বের করার সময় সেটি পরিষ্কার দেখালে বোঝা যাবে কেক হয়ে গেছে। কেক ঠান্ডা করে স্লাইস করুন। এরপর স্লাইসগুলো বেকিং ট্রেতে রেখে ১৫-২০ মিনিট বেক করুন, যাতে দুপাশ ভালোভাবে শুকিয়ে যায়। সবশেষে ঠান্ডা করে পরিবেশন করুন।

 

 

তালের ক্ষীর

উপকরণ: তালের রস ১ কাপ, দুধ ১ লিটার, চিনি আধা কাপ বা স্বাদমতো, চালের গুঁড়া ২ টেবিল চামচ, এলাচ গুঁড়া আধা চা চামচ এবং কাঠবাদাম ও পেস্তা কুচি ২ টেবিল চামচ।

প্রণালি: তালের রস বের করে আলাদা পাত্রে রাখুন। দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন; পরিমাণ অর্ধেকে নেমে আসবে। দুধ হালকা ঠান্ডা হলে এর সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে অনবরত নাড়তে থাকুন। আঁচ কমিয়ে তালের রস ও চিনি দিয়ে আরও ৫-৮ মিনিট নাড়তে হবে। ক্ষীর ঘন ও মসৃণ হয়ে এলে এলাচ গুঁড়া দিয়ে চুলা বন্ধ করুন। ঠান্ডা হলে কাঠবাদাম ও পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

 

 

তালের সন্দেশ

উপকরণ: তালের রস ১ কাপ, ছানা ২৫০ গ্রাম, চিনি আধা কাপ, দুধের গুঁড়া ২ টেবিল চামচ, এলাচ গুঁড়া আধা চা চামচ, ঘি ১ চা চামচ এবং সাজানোর জন্য পেস্তা ও গোলাপের পাপড়ি।

প্রণালি: প্রথমে ছানা ভালোভাবে চটকে মসৃণ করে নিন। একটি প্যানে ছানা, তালের রস, চিনি ও দুধের গুঁড়া দিয়ে কম আঁচে নাড়তে থাকুন। মিশ্রণ ঘন হতে শুরু করলে এলাচ গুঁড়া ও ঘি দিয়ে আরও ২-৩ মিনিট নাড়ুন। এরপর চুলা বন্ধ করে মিশ্রণটি ঠান্ডা হতে দিন। হাতে সামান্য ঘি মেখে ছোট ছোট সন্দেশের আকার দিন অথবা ছাঁচে চেপে নিন। সবশেষে পেস্তা ও গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

তালবাহারতালের ক্ষীরসন্দেশরেসিপিঅপূর্বা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা