মৌসুমি ফলের তালিকায় তালের রয়েছে আলাদা কদর। এর মিষ্টি স্বাদ ও ঘ্রাণে তৈরি
খাবারে আসে দেশি স্বাদের অনন্য ছোঁয়া। তালের সেই চেনা স্বাদ ভিন্নভাবে তৈরির রেসিপি
দিয়েছেন ও ছবি তুলেছেন নাদিয়া নাতাশা
তালের ড্রাই কেক
উপকরণ: তালের রস ১ কাপ, ময়দা দেড় কাপ, চিনি সিকি কাপ, ডিম ২টি, সয়াবিন তেল বা গলানো বাটার আধা কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, বেকিং সোডা আধা চা চামচ, লবণ ১ চিমটি এবং এলাচ গুঁড়া আধা চা চামচ। চাইলে কিশমিশ বা কাজুও ব্যবহার করা যাবে।
প্রণালি:
প্রথমে ডিম ও চিনি ভালোভাবে ফেটিয়ে নিন।...