Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

রেসিপি

চেনা হেঁশেলে অচেনা স্বাদ

ফাতেমা তুজ জোহরা
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৮
শেয়ার করুন:
চেনা হেঁশেলে অচেনা স্বাদ

প্রতিদিন একই ধরনের খাবার খেতে খেতে অনেক সময় স্বাদে একঘেয়েমি চলে আসে। তখন খাবারের তালিকায় একটু ভিন্নতা আনা গেলে দারুণ হয়। এমন তিন রেসিপি দিয়েছেন ও ছবি তুলেছেন- ফাতেমা তুজ জোহরা

কোরিয়ান বিফ বিবিমবাপ

উপকরণ (মূল): পোলাও বা বাসমতি চালের ভাত ২ কাপ, বিফ কিমা অথবা পাতলা করে কাটা গরুর মাংস ২০০ গ্রাম, সয়া সস ১ টেবিল চামচ, তিলের তেল ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, চিনি বা মধু আধা চা চামচ, গাজর (জুলিয়ান কাট) ১টি, পালংশাক ১ কাপ, ক্যাপসিকাম (জুলিয়ান কাট) ১ কাপ, শসা (জুলিয়ান কাট) অর্ধেকটি, ব্রকলি (গোটা ফুল) আধা কাপ, মাশরুম (জুলিয়ান কাট) আধা কাপ, বাঁধাকপি (জুলিয়ান কাট) আধা কাপ, ডিম ১টি, লবণ ও গোলমরিচ গুঁড়া স্বাদমতো, তেল সামান্য এবং ভাজা তিল ১ টেবিল চামচ।

উপকরণ (বিবিমবাপ সস): কোরিয়ান গোচুজাং বা মরিচের পেস্ট ২ টেবিল চামচ, তিলের তেল ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, ভিনেগার ১ চা চামচ এবং পানি ১ টেবিল চামচ।

প্রণালি: প্রথমে চাল ভালোভাবে ধুয়ে নরম ও ঝরঝরে ভাত রান্না করে নিন। এবার মাংসের সঙ্গে সয়া সস, রসুন, তিলের তেল ও চিনি মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। একটি প্যানে সামান্য রান্নার তেল গরম করে মাংসের কিমা বা টুকরোগুলো ভালোভাবে ভেজে নিন। স্বাদ অনুযায়ী সামান্য লবণ ও গোলমরিচ গুঁড়া দেওয়া যেতে পারে। এবার গাজর, ক্যাপসিকাম, মাশরুম, বাঁধাকপি ও ব্রকলি আলাদাভাবে প্যানে সামান্য তেল ও লবণ দিয়ে হালকা সাঁতলে নিন। শসা কেটে আলাদা রাখুন। পালংশাক গরম পানিতে হালকা ভাপিয়ে পানি চিপে ফেলে সামান্য তিলের তেল ও লবণ দিয়ে মেখে নিতে হবে।

অন্যদিকে একটি ছোট বাটিতে গোচুজাং, তিলের তেল, চিনি, ভিনেগার ও পানি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে সস তৈরি করে নিতে হবে। এরপর একটি ফ্রাইপ্যানে সামান্য তেল গরম করে কুসুম অক্ষত রেখে ডিম পোচ বা ফ্রাই করুন।

পরিবেশনের জন্য বড় বাটিতে প্রথমে গরম ভাত নিতে হবে। ভাতের ওপর একে একে রান্না করা মাংস, গাজর, পালংশাক, ক্যাপসিকাম, ব্রকলি, মাশরুম, বাঁধাকপি ও শসা বৃত্তাকারে সুন্দরভাবে সাজিয়ে দিন। মাঝখানে বসিয়ে দিতে হবে ডিম পোচ। সবশেষে তৈরি করে রাখা গোচুজাং সস ও ভাজা তিল ছড়িয়ে পরিবেশন করতে পারেন। খাওয়ার আগে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

স্পাইসি চিকেন রামেন

উপকরণ: রামেন নুডলস ২ প্যাকেট, চিকেন (পাতলা লম্বাটে করে কাটা) ২০০ গ্রাম, ডিম ২টি, গাজর কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, আদা কুচি ১ চা চামচ, নরি সি-উইড (ঐচ্ছিক) পরিমাণমতো, চিকেন স্টক ৪ কাপ, সয়া সস ২ টেবিল চামচ, অয়েস্টার সস ১ টেবিল চামচ, চিলি অয়েল ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, সাদা তিল (গার্নিশের জন্য) পরিমাণমতো, তিলের তেল ১ চা চামচ, ক্যাপসিকাম কুচি আধা কাপ ও লেটুসপাতা কয়েকটি।

প্রণালি: প্যানে তিলের তেল গরম করে রসুন, আদা ও পেঁয়াজ হালকা ভেজে নিন। এরপর চিকেন দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে হবে। এবার এতে চিকেন স্টক, সয়া সস, অয়েস্টার সস, গোলমরিচ ও লবণ দিয়ে ১০ থেকে ১২ মিনিট ফুটিয়ে নিন। এরপর গাজর ও ক্যাপসিকাম দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। স্যুপে ঝাল স্বাদ আনতে চিলি অয়েল মিশিয়ে দিতে পারেন। আরেকটি পাত্রে পানি ফুটিয়ে রামেন নুডলস সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখতে হবে। আলাদা পাত্রে ডিম ছয়-সাত মিনিট সিদ্ধ করে খোসা ছাড়িয়ে দুই টুকরো করে নিন।

পরিবেশনের জন্য বড় বাটিতে প্রথমে সিদ্ধ করা নুডলস রাখতে হবে। এর ওপর গরম স্যুপ ও চিকেন ঢেলে দিন। এরপর ডিম, ক্যাপসিকাম, চিকেন স্লাইস, লেটুসপাতা ও গাজর সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। সবশেষে ওপর থেকে সাদা তিল ছড়িয়ে এবং নরি সি-উইড দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন।

গার্লিক বাটার চিকেন উইথ পটেটো

উপকরণ: মুরগির মাংস ৫০০ গ্রাম, রসুন কুচি ২ টেবিল চামচ, অলিভ অয়েল ৩ টেবিল চামচ, বাটার ৩ টেবিল চামচ, পাপরিকা পাউডার ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ১ টেবিল চামচ, অরিগানো আধা চা চামচ, চিলি ফ্লেক্স আধা চা চামচ, আলু (ছোট আকারের) ৪০০ গ্রাম, পার্সলে বা ধনেপাতা কুচি পরিমাণমতো, গার্লিক সস স্বাদমতো এবং চিকেন স্টক বা পানি আধা কাপ।

প্রণালি: মাংসের সঙ্গে লবণ, পাপরিকা পাউডার, অরিগানো, লেবুর রস ও ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে ২০ মিনিট ম্যারিনেট করুন। আলু অর্ধেক টুকরো করে লবণ, গোলমরিচ, ১ টেবিল চামচ অলিভ অয়েল ও ১ টেবিল চামচ রসুন কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার প্যানে ২ টেবিল চামচ বাটার ও সামান্য তেল গরম করে ম্যারিনেট করা মাংস দুই পাশে সোনালি করে ভেজে তুলে রাখতে হবে। এক্ষেত্রে সময় লাগবে চার থেকে পাঁচ মিনিট। মাংসের পুরুত্ব অনুযায়ী সময় কিছুটা বাড়তে পারে। একই প্যানে আলু দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিন। এরপর বাকি বাটার ও রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে।

সবশেষে প্যানে আগে থেকে ভেজে রাখা মাংস আবার দিয়ে আধা কাপ চিকেন স্টক বা পানি যোগ করুন। প্যানটি ঢেকে কম আঁচে ১৫ থেকে ২০ মিনিট রান্না করতে হবে। মাংসের ভেতরের তাপমাত্রা ৭৪ ডিগ্রি সেলসিয়াস হলে এবং আলু নরম হয়ে এলে রান্না সম্পন্ন হবে। ওপর থেকে পার্সলে বা ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স, গার্লিক সস ও লেবুর রস ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে পারেন।


 

কোরিয়ান বিফস্পাইসি চিকেনগার্লিক বাটার চিকেনরেসিপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’