Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

গৃহসজ্জা

পুরাতন হয় নতুন আবার

agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪২
শেয়ার করুন:
পুরাতন হয় নতুন আবার

মডেল: সংগীতশিল্পী রত্না দাস; ছবি: সাজ্জাদ হোসেন

ঘরে রোজ রোজ ব্যবহার করা জিনিসগুলোর ওপর অনেক সময়ই মায়া পড়ে যায়; তাই পুরনো হয়ে গেলেও ফেলে দিতে ইচ্ছে করে না। তাহলে উপায়? জানাচ্ছেন প্রিয়াঞ্জলি রুহি

আলমারির কোণে পড়ে থাকা শাড়ি, রান্নাঘরের অব্যবহৃত কাচের বয়াম, ভেঙে যাওয়া কাপের হাতল কিংবা পুরনো কাঠের চেয়ার— সময় গড়ালে এসবের প্রয়োজন ফুরায়। এগুলো জায়গা দখল করে থাকে। একসময় চলে যায় বাতিলের তালিকায়। অথচ সৃজনশীলতার ছেঁায়ায় এগুলো হয়ে উঠতে পারে ঘরের নতুন অনুষঙ্গ।

শাড়িতে গৃহসজ্জা: সুতির শাড়ি দিয়ে তৈরি করা যায় কুশন কভার, টেবিল রানার, পর্দা কিংবা বিছানার পাশের ছোট ম্যাট। জামদানি বা বেনারসির পুরনো অংশ ফ্রেমে বাঁধিয়ে দেয়ালে সাজানো সম্ভব। শাড়ির কয়েক টুকরা রঙিন কাপড় জোড়া দিয়ে তৈরি হতে পারে প্যাচওয়ার্কের বেডকভার বা কাঁথা। আঁচলটিও আলাদা সংরক্ষণ করে কাজে লাগাতে পারেন টেবিলের ওপরের সাজে।

জিনসের বহুমুখিতা: জিনসের কাপড় বা ডেনিম বেশ টেকসই। তাই পুরনো জিনস দিয়ে তৈরি করা যায় বাজারের ব্যাগ, পাউচ, কুশন কভার, টুলের আসন কিংবা দেয়ালে ঝোলানো পকেট অর্গানাইজার। জিনস প্যান্টের পকেটগুলো আলাদা করে কেটে কাপড়ের ওপর বসিয়ে তৈরি করা যায় ছোটখাটো পণ্য রাখার ব্যবস্থা। এতে চাবি, কলম, চার্জার বা হাতের কাছের প্রয়োজনীয় সামগ্রী গুছিয়ে রাখা সহজ হবে। জিনসের কোমরের বেল্টের অংশ দিয়ে বানাতে পারেন কোনো কিছু ঝোলানোর ফিতা। কাপড়ের বিভিন্ন রঙের অংশ জুড়ে বানানো যায় নকশাদার ব্যাগও।

কাচের বয়ামে নয়া গল্প: আচার, জ্যাম কিংবা মসলার কাচের বয়াম খালি হলে সাধারণত ফেলে দেওয়া হয়। অথচ এগুলো দিয়ে তৈরি করতে পারেন ঘরোয়া অনুষঙ্গ। পরিষ্কার বয়ামে ছোট গাছ লাগানো যায়; রাখা সম্ভব কলম, রঙতুলি কিংবা রান্নাঘরের শুকনা মসলা। বয়ামের গায়ে পাটের দড়ি, লেস বা রঙিন কাপড় জড়িয়ে দিলে তৈরি হবে পেনহোল্ডার কিংবা টেবিল ডেকর। কয়েকটি স্বচ্ছ বয়ামে ছোট বাতি বসিয়ে তৈরি করা যায় ঘরের কোণের জন্য মৃদু আলোর ব্যবস্থা। চাইলে বয়ামের ভেতরে রঙিন পাথর, শামুকের খোলস কিংবা শুকনো ফুল সাজিয়ে রাখতে পারেন।

কাপ-প্লেটের অন্য ঠিকানা: সেটের একটি কাপ ভেঙে গেলে কিংবা কয়েকটি প্লেটের নকশা পুরনো হলে পুরো সেট আর ব্যবহার করা হয় না। অথচ অক্ষত কাপ দিয়ে ছোট গাছের টব, পেনস্ট্যান্ড কিংবা গয়না রাখার পাত্র বানানো সম্ভব। পুরনো সসার ব্যবহার করা যেতে পারে চাবি, আংটি বা কানের দুল রাখার জন্য। নকশাদার প্লেট দেয়ালে সাজিয়ে তৈরি করতে পারেন আকর্ষণীয় প্রদর্শনী। এমনকি ভাঙা কাপের হাতল বা নকশার অংশও সৃজনশীল কোনো কাজে ব্যবহার করা যেতে পারে।

কাঠের আসবাবে নতুন রঙ: পুরনো কাঠের চেয়ার, টুল কিংবা ছোট টেবিল অনেক সময় মলিন হয়ে যায়। সামান্য মেরামত, ঘষামাজা আর নতুন রঙের প্রলেপে এগুলো ফিরে পেতে পারে নতুন চেহারা। পুরনো ড্রয়ার খুলে আলাদা করে দেয়ালে লাগিয়ে বানানো যায় ছোট তাক। কাঠের মই রঙ করে ব্যবহার করা যায় বই, গাছ বা শৌখিন সামগ্রী রাখার স্ট্যান্ড হিসেবে। পুরনো কাঠের বাক্সে চাকাযুক্ত পা লাগিয়ে তৈরি করতে পারেন চলমান স্টোরেজ বক্স।

টিনের কৌটায় গাছের সংসার: বিস্কুট, চা কিংবা দুধের গুঁড়ার টিনের কৌটা না ফেলে রঙ করে বানাতে পারেন ছোট টব। সেই টব বারান্দার রেলিংয়ে ঝুলিয়ে রাখতে পারেন ফুল বা লতানো গাছ। রান্নাঘরে রাখা যায় চামচ, খুন্তি কিংবা অন্যান্য সরঞ্জাম। আবার রঙিন কাগজ বা পাটের কাপড় দিয়ে মুড়িয়ে কৌটাগুলোকে দেওয়া যেতে পারে নতুন সাজ। কয়েকটি কৌটা পাশাপাশি সাজিয়ে তৈরি করা সম্ভব ছোট স্টোরেজ কর্নার।

বোতলে আলো-ছায়া: পুরনো কাচের বোতল ঘরের সাজে কাজে আসতে পারে। লম্বা বোতলে শুকনো ফুল রাখা যায়, আবার কয়েকটি বোতলে ভিন্ন উচ্চতার ফুল সাজিয়ে তৈরি করা সম্ভব টেবিলের কেন্দ্রীয় সজ্জা। বোতলের গায়ে সুতা, দড়ি বা নানা রঙ ব্যবহার করে বদলে দেওয়া সম্ভব এর চেহারা। স্বচ্ছ বোতলের ভেতরে নিরাপদ ব্যাটারিচালিত ক্ষুদ্র আলোর মালা রাখলে সন্ধ্যার ঘরসজ্জায় তৈরি হবে অন্যরকম আবহ। বিভিন্ন আকৃতির বোতল একসঙ্গে সাজিয়েও তৈরি করা যায় নান্দনিক কোণ।

গৃহসজ্জা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ