Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

রেসিপি

কাঁঠালে ক্যারিশমা

মরিয়ম হোসেন নূপুর
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৪:৫৫
কাঁঠালে ক্যারিশমা

কাঁঠালের নানারকম রেসিপি। ছবি: মরিয়ম হোসেন নূপুর

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল রসনাতৃপ্তিতে দেখাতে পারে দারুণ ক্যারিশমা। একটি ফলেই তৈরি হতে পারে বৈচিত্র‍্যময় সব পদ। রেসিপি দিয়েছেন এবং ছবি তুলেছেন মরিয়ম হোসেন নূপুর

জ্যাকফ্রুট স্টিকি রাইস

উপকরণ (মূল): পাকা কাঁঠালের কোষ ১০-১২টি, বিন্নি চাল বা স্টিকি রাইস ১ কাপ, নারকেল দুধ ২ কাপ, চিনি আধা কাপ (মিষ্টি বেশি চাইলে বাড়িয়ে নিতে পারেন), লবণ আধা চা চামচ।

উপকরণ (কোকোনাট ক্রিম তৈরির জন্য): নারকেল দুধ ৩-৪ কাপ, কর্নফ্লাওয়ার স্লারি ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ আধা চা চামচ।

প্রণালি: এক বা আধা কাপ পানিতে চাল সিদ্ধ বসিয়ে দিন। আরেকটি পাত্রে মূল উপাদান থেকে নারকেল দুধ, চিনি ও লবণ মিশিয়ে ফুটিয়ে নিন। ভাত রান্না হয়ে গেলে এতে নারকেল দুধের মিশ্রণ দিয়ে মিশিয়ে ঢেকে রেখে দিতে হবে ১০-১৫ মিনিট। এবারে কোকোনাট ক্রিম তৈরির জন্য নারকেল দুধ, চিনি, লবণ ও কর্নফ্লাওয়ার স্লারি মিশিয়ে ঘন করে নিন। কাঁঠাল কোষের বীজ ফেলে এর মধ্যে ভাতের মিশ্রণ দিয়ে অথবা টুকরো করে কেটে পছন্দমতো সাজিয়ে ক্রিম দিয়ে পরিবেশন করুন সুস্বাদু জ্যাকফ্রুট স্টিকি রাইস।

কাঁঠাল সেমাই কাপস

উপকরণ: সেমাই (ছোট টুকরো করে নেওয়া) ২ কাপ, ঘি ১ টেবিল চামচ, কনডেন্সড মিল্ক সিকি কাপ, সুজি ২ টেবিল চামচ, কাঁঠালের পাল্প সিকি কাপ, দুধ আধা কাপ।

প্রণালি: ঘিয়ে সেমাই ভেজে কনডেন্সড মিল্ক দিয়ে নেড়ে হালকা গরম অবস্থায় মোল্ডে বসিয়ে কাপের আকার দিন। দুধ গরম করে এতে কাঁঠালের পাল্প ও সুজি দিয়ে নেড়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি সেমাইয়ের কাপে ঢেলে সাজিয়ে পরিবেশন করতে হবে।

কাঁঠালের স্মুথি

উপকরণ: পাকা কাঁঠালের কোষ ৬টি, দুধ ১ কাপ, কাজুবাদাম ১০টি, কলা (মাঝারি আকার) ১টি, চিনি ১ টেবিল চামচ, বরফ সিকি কাপ।

প্রণালি: বিচি ফেলে কাঁঠাল কোষ টুকরো করে ব্লেন্ড করুন। এর সঙ্গে দুধ, কলা, বাদাম, বরফ ও চিনি দিয়ে ব্লেন্ড করে পরিবেশন করুন প্রাণজুড়ানো কাঁঠালের স্মুথি।

নারকেল দুধে সাগু কাঁঠাল

উপকরণ: নারকেল দুধ ৩ কাপ, চিনি ৩ টেবিল চামচ, লবণ সামান্য, সাগু সিকি কাপ, পানদান পাতা অথবা দারচিনি ১ টুকরো, পাকা কাঁঠালের কোষ ৬-৭টি।

প্রণালি: সাগু ৩০ মিনিট ভিজিয়ে রেখে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এরপর নারকেল দুধের সঙ্গে চিনি, লবণ ও পানদান পাতা বা দারচিনি গরম করে ফুটিয়ে নিতে হবে। এবার চুলা থেকে নামিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। তারপর পরিবেশন পাত্রে সাগু, টুকরো করা কাঁঠাল দিয়ে ওপরে নারিকেল দুধের মিশ্রণ ঢেলে পরিবেশন করতে হবে।

 

কাঁঠাল রেসিপিরেসিপিজ্যাকফ্রুট স্টিকি রাইসকাঁঠাল সেমাই কাপস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা