Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

টোটো কোম্পানি

আড়িয়ল বিলে একদিন

মনিরুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৮
শেয়ার করুন:
আড়িয়ল বিলে একদিন

আড়িয়ল বিলে একদিন

গল্পটা গত আশ্বিনের। নীল আকাশে সাদা মেঘের মেলা। মাঝে মাঝে কিছু কালো মেঘ সেজেগুজে এলেও সুবিধা করতে পারছে না। আমরা চাইছি বৃষ্টি না হলেও আকাশে যেন কিছুটা হলেও মেঘ থাকে। একটু-আধটু বৃষ্টি হলেও মন্দ হয় না। বিলের মাঝে নৌকার ছইয়ে বসে বৃষ্টি দেখতে খারাপ লাগবে না। এসব ভাবছি আর আমাদের গাড়ি ছুটে চলেছে শ্রীনগরের দিকে।

ঢাকার এত কাছে হলেও আমার কখনো আড়িয়ল বিলে বেড়াতে যাওয়া হয়নি। শহরের যান্ত্রিক কোলাহল আর কংক্রিটের দেয়াল যখন দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি করে, তখন মন চায় একটু মুক্ত বাতাস আর দিগন্তজোড়া সবুজের ছোঁয়া। এমন এক ছুটির সকালে কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম ঢাকার পাশেই অবস্থিত দেশের সবচেয়ে বড় বিলগুলোর একটি ‘আড়িয়ল বিল’ ভ্রমণে যাব। যেই ভাবা সেই কাজ। সকাল সকাল আমরা রওনা হলাম মুন্সীগঞ্জের শ্রীনগরের উদ্দেশে। জোনায়েদ, সবুজ, বাপ্পি, সঞ্চা, বাবলি, কানিজসহ দলেবলে আমরা হয়ে গেলাম ১০ জনের মতো।

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর ও সিরাজদীখান উপজেলা এবং ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার অংশবিশেষ জুড়ে প্রায় ১৩৬ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত দেশের অন্যতম বৃহত্তম জলাভূমি এই আড়িয়ল বিল। এখানকার বড় বড় কুমড়ার কথা শুনেছি, সৌন্দর্যের কথা শুনেছি, ছাপিয়ে এখন এর ব্র্যান্ডিং ‘যে বিলে এয়ারপোর্ট হওয়ার কথা ছিল।’ যাইহোক, শেষ পর্যন্ত যে এয়ারপোর্ট হয়নি, এতেই আমরা খুশি। বড় একটা জলাধার রক্ষা পেল।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে গাড়ি যখন ছুটে চলছিল, তখন দুই পাশের আধুনিক রাস্তা আর সবুজের সমারোহ মনকে চনমনে করে তুলছিল। শ্রীনগরের ছনবাড়ী বাসস্ট্যান্ড পার হয়ে যখন গদঘাট এলাকায় পৌঁছালাম, তখন ঘড়িতে সকাল সাড়ে ৯টা। এখান থেকেই শুরু হয় আড়িয়ল বিলের আসল রোমাঞ্চ।

এখানকার একেকটি মিষ্টিকুমড়া ওজনে এক থেকে দেড় মণ পর্যন্ত হয়

গদঘাট বাজারে নেমেই আমরা একটি ট্রলার বা ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে নিলাম। আড়িয়ল বিলের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে নৌকায় ঘুরে বেড়ানোর কোনো বিকল্প নেই। নৌকা যখন ঘাট ছেড়ে খালের সরু পথ বেয়ে বিলের মূল জলরাশির দিকে এগোতে লাগল, আমাদের চোখের সামনে খুলে গেল এক অন্য জগৎ। মাইলের পর মাইল বিস্তৃত শান্ত জলরাশি আর দূরদিগন্তে যেখানে আকাশ আর পানি মিলেমিশে একাকার হয়ে গেছে। ইছামতী নদীতেও ভেসে বেড়ালাম কিছুটা সময়।

বিলের ওপর নির্ভরশীল অনেক মানুষনৌকা যত ভেতরের দিকে যাচ্ছিল, বিলের ওপর নির্ভরশীল মানুষের দৈনন্দিন জীবনযাত্রা তত স্পষ্ট হয়ে উঠছিল। জেলেরা জাল ফেলে মাছ ধরছেন, ছোট ছোট ছেলেমেয়ে ডিঙি নৌকায় করে শাপলা তুলছে। আড়িয়ল বিলের অন্যতম আকর্ষণ এর প্রকাণ্ড মিষ্টিকুমড়া। স্থানীয় একজন কৃষকের সঙ্গে কথা বলে জানতে পারলাম, এখানকার একেকটি মিষ্টিকুমড়া ওজনে এক থেকে দেড় মণ পর্যন্ত হয়, যা সারা দেশে বিখ্যাত। শীতকালে যখন বিলের পানি কমতে শুরু করে, তখন পলিমাটির গুণে এখানে শুরু হয় ব্যাপক মিষ্টিকুমড়ার চাষ। শুধু আকারেই নয়, স্বাদের দিক থেকেও এই কুমড়াগুলো অনন্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে ভিড় জমান। বিলের বুক জুড়ে সবুজ পাতার ফাঁকে হলুদ কুমড়ার ফুল ও বিশাল আকারের কুমড়ার সমারোহ দেখতে শীতকালে একবার হলেও এখানে যাওয়া উচিত।

আমরা দুপুরের দিকে বিলের মাঝখানে একটি ছোট দ্বীপের মতো জায়গায় থামলাম। তারপর নেমে পড়লাম বিলের টলটলে পানিতে। দাপাদাপি করতে করতে অনেকটা সময় কেটে গেল। তারপর আবার উঠে এলাম নৌকায়।

বিকালের দিকে যখন সূর্য পশ্চিম আকাশে হেলতে শুরু করল, তখন বিলের রূপ যেন সম্পূর্ণ বদলে গেল। আকাশের নীল রঙ রূপ নিল সোনালি আর হালকা কমলায়। । বিলের ওপর দিয়ে ঝাঁকে ঝাঁকে বক আর পানকৌড়ি তাদের নীড়ে ফিরে যাচ্ছিল। চারপাশের এ নিস্তব্ধতা আর মায়াবী গোধূলি আমাদের পুরোপুরি মন্ত্রমুগ্ধ করে রেখেছিল।

সন্ধ্যা নামার ঠিক আগে আমরা আবার গদঘাট ফিরে এলাম। ফেরার পথে সবার মনেই ছিল এক অদ্ভুত প্রশান্তি।

জেনে নিন

ঢাকা থেকে মাওয়াগামী যেকোনো বাসে চড়ে শ্রীনগরের ছনবাড়ী নামতে হবে। সেখান থেকে অটোরিকশায় গদঘাট। গদঘাট থেকে নৌকা বা ট্রলার ভাড়া করে সহজেই ঘুরে আসা যায় আড়িয়ল বিল। আমাদের ট্রলার ভাড়া নেয় ২০০০ টাকা। বিলের এই রূপ দেখতে চাইলে এ সপ্তাহতেই ঘুরে আসুন। কারণ, শীতে দেখবেন সেখানে বিশাল মিষ্টিকুমড়াময় অন্য এক রূপ। ওই সময়ে আড়িয়ল বিল পরিণত হয় অতিথি পাখির অভয়ারণ্যে। গদঘাট বা বিলের আশপাশের বাজারে ঘুরলে ইছামতীর তাজা মাছের দেখা পাবেন। স্থানীয় কোনো ছোট রেস্তোরাঁয় বিলের মাছ দিয়ে গরম ভাত খেতে পারেন।

আড়িয়ল বিলটোটো কোম্পানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’