Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

রেসিপি

পোড়া স্বাদের খাবার

মরিয়ম হোসেন নূপুর
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০২:৪৬
পোড়া স্বাদের খাবার

চেডার মেল্ট লবস্টার

সুগন্ধি মসলার বাহার আর কোমল রসালো পদ— খাদ্যপ্রেমীদের কাছে এর আবেদন চিরকালীন। রেসিপি দিয়েছেন ও ছবি তুলেছেন মরিয়ম হোসেন নূপুর

চেডার মেল্ট লবস্টার

উপকরণ: বড় গলদা চিংড়ি (৬০০-৮০০ গ্রাম) ১টি, লবণ স্বাদ অনুযায়ী, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, দুধ ১ বা আধা কাপ, ক্রিম আধা কাপ, চেডার চিজ আধা কাপ, রসুন কুচি ১ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ময়দা ১ বা আধা টেবিল চামচ, বাটার সিকি কাপ, মিক্স হার্ব আধা চা চামচ, চিলি ফ্লেক্স আধা চা চামচ, চিকেন স্টক আধা কাপ, লেবু কয়েক টুকরা।

প্রণালি: একটি পাত্রে পানি ফুটিয়ে লেবু, লবণ ও চিংড়ি দিন। ৮ মিনিট পর চিংড়ি নামিয়ে বরফ পানিতে রাখুন। এরপর পিঠের দিক থেকে মাঝ বরাবর কেটে খোসা থেকে চিংড়ি আলাদা করে আধা ইঞ্চি টুকরো আকারে কেটে নিন। একটি পাত্রে বাটার গলিয়ে এতে রসুন কুচি, পেঁয়াজ কুচি বাদামি করে ভাজুন। তারপর ময়দা দিয়ে ১ মিনিট ভেজে এতে দুধ দিন। ভালোভাবে ফুটে উঠলে চিকেন স্টক, মিক্স হার্ব, চিলি ফ্লেক্স, লবণ, গোলমরিচ গুঁড়া এবং চিংড়ি দিয়ে ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করুন। এবার এতে ক্রিম এবং সিকি কাপ চিজ মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিন। রান্না করা মিশ্রণটি চিংড়ির খোসায় বা আলাদা পাত্রে ঢেলে ওপরে বাকি চিজ দিয়ে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২ মিনিট গ্রিল করতে হবে। হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।

কাশ্মীরি আলু মাসালা

উপকরণ: ছোট আলু ৫০০ গ্রাম, সরিষার তেল ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, টক দই (ভালো করে ফেটানো) ১ কাপ, কাঠবাদাম (বেটে নেওয়া) ১০-১২টি, মৌরি গুঁড়া ১ চা চামচ, শুকনা আদা গুঁড়া আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, কাশ্মীরি লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ (চিরে নেওয়া) ৪-৫টি, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি (সাজানোর জন্য) পরিমাণমতো।

প্রণালি: আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে কাঁটাচামচ দিয়ে আলুতে কয়েকটি ছোট ছিদ্র করে নিতে হবে। কড়াইয়ে সরিষার তেল গরম করে আলুগুলো হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। একই তেলে পেঁয়াজ বাটা, মৌরি গুঁড়া, শুকনা আদা গুঁড়া, জিরা গুঁড়া ও কাশ্মীরি মরিচ গুঁড়া দিয়ে সামান্য পানিতে কষিয়ে নিন। আঁচ কমিয়ে বাদাম বাটা ও ফেটানো দই অল্প অল্প করে দিয়ে ক্রমাগত নাড়তে হবে, যাতে দই না ফেটে যায়। ৩-৪ মিনিট রান্না করুন, যতক্ষণ না তেল আলাদা হতে শুরু করে। এবারে ভাজা আলু, কাঁচা মরিচ, লবণ সঙ্গে আন্দাজমতো পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে ১০-১৫ মিনিট রান্না করতে হবে। শেষে ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

চাপলি কাবাব

উপকরণ: গরুর মাংসের কিমা ৫০০ গ্রাম, পেঁয়াজ (বড় আকারের, কুচি করা) ১টি, টমেটো (ছোট, কুচি করা) ১টি, ধনেপাতা কুচি আধা কাপ, কাঁচা মরিচ (কুচি করা) ৩-৪টি, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, ডিম ১টি, বেসন (হালকা ভেজে নেওয়া) ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, ভাঙা ধনে (গুঁড়া করা) ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ অথবা স্বাদমতো, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, শুকনো আনারদানা গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল (ভাজার জন্য) পরিমাণমতো।

প্রণালি: একটি বড় বাটিতে কিমা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা মরিচ, আদা-রসুন বাটা, ডিম, বেসন এবং সব মসলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন, যাতে মসলার স্বাদ কিমার মধ্যে ভালোভাবে মিশে যায়। এরপর হাত সামান্য ভিজিয়ে বা তেল মেখে চ্যাপ্টা গোল কাবাব তৈরি করুন। একটি ফ্রাইপ্যানে মাঝারি আঁচে তেল গরম করে কাবাবগুলোর দুই পাশ ৪-৫ মিনিট ধরে ভাজুন, যতক্ষণ না সুন্দর বাদামি রঙ হওয়ার পাশাপাশি ভেতরটাও ভালোভাবে সিদ্ধ হয়। রান্না শেষে কিচেন টিস্যুর ওপর কাবাব তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।

 

 

রেসিপিচেডার মেল্ট লবস্টারকাশ্মীরি আলু মাসালাচাপলি কাবাব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা