Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফিচার

মমির খামিরের পাউরুটি

agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৪:৫৮
মমির খামিরের পাউরুটি

সংগৃহীত ছবি

বিজ্ঞানীদের হাত ধরে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। প্রায় পাঁচ হাজার বছর পুরনো একটি হিমায়িত মমি থেকে পাওয়া ‘ইস্ট’ বা খামির ব্যবহার করে পাউরুটি তৈরি করেছেন তারা। এখানেই শেষ নয়, গবেষকদের পরবর্তী পরিকল্পনা হলো এই একই ইস্ট ব্যবহার করে প্রাচীন আমেজের বিয়ার বা মদ তৈরি করা যায় কি না, তা পরীক্ষা করে দেখা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই ইস্টের  উৎস হলো আল্পস পর্বতমালার বরফে জমে থাকা মমি ‘ওতজি দ্য আইসম্যান’। ১৯৯১ সালে ইতালি ও অস্ট্রিয়ার সীমান্তের বরফে ঢাকা পাহাড় থেকে ওতজির এই অবিশ্বাস্যভাবে সংরক্ষিত মৃতদেহটি উদ্ধার করা হয়। আবিষ্কারের পর থেকেই ওতজি বিজ্ঞানীদের জন্য এক গভীর গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং প্রাগৈতিহাসিক যুগের ইউরোপীয় মানুষ ও তাদের জীবনযাত্রা সম্পর্কে মূল্যবান বহু তথ্য দিচ্ছে। সম্প্রতি বিজ্ঞানীরা ওতজির অবশিষ্টাংশের ভেতরে ও ওপরে সংরক্ষিত অণুজীবগুলো নিয়ে গবেষণা করছিলেন। সেই কাজেরই এক অপ্রত্যাশিত এবং চমৎকার ফল হিসেবে গবেষকরা সেখান থেকে এই ইস্ট বা খামির নিষ্কাশন করেন এবং তা দিয়ে পরীক্ষামূলকভাবে তৈরি করেন ঐতিহ্যবাহী সাওয়ারডো পাউরুটি।

ইনস্টিটিউট ফর মমি স্টাডিজের অন্তর্গত ‘ইউর্যাক রিসার্চ’-এর ওয়েবাসাইটে প্রকাশিত এক বিবৃতিতে অণুজীববিজ্ঞানী মোহামেদ সারহান বলেছেন, ‘শেষ পর্যন্ত আমরা সম্পূর্ণ স্বাভাবিক একটি খামির প্রস্তুত করতে পেরেছিলাম, যা সাধারণ ইস্টের মতোই ২৪ ঘণ্টার মধ্যে ফুলে উঠেছিল। এটি দিয়ে আমরা সত্যিই দারুণ মানের খামির তৈরি করতে পেরেছি।’

 

 

মমিপাউরুটিবিজ্ঞান
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise