Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

সিলেটে পানিতে ডুবে মৃত্যুকে ‘ইসলামপন্থীদের হত্যা’ বানিয়ে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ২১:১৯
সিলেটে পানিতে ডুবে মৃত্যুকে ‘ইসলামপন্থীদের হত্যা’ বানিয়ে প্রচার

ছবি: আগামীর সময়

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ‘@safron_lotus’ নামের একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে—সিলেটের জকিগঞ্জে দুই সন্তানের জননী হিন্দু সম্প্রদায়ের বাসনা রানী মালাকারকে ইসলামপন্থীরা হত্যা করে তাঁর লাশ সুরমা নদীতে ফেলে দিয়েছে।’

তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের নিরপেক্ষ প্রতিবেদন নিশ্চিত করেছে যে, এটি একটি দুর্ঘটনাজনিত পানিতে ডুবে মৃত্যুর ঘটনা। এই মৃত্যুর সাথে কোনো ধর্মীয় উদ্দেশ্য বা হত্যাকাণ্ডের সম্পর্ক নেই।

মূল ঘটনা ও গণমাধ্যমের প্রতিবেদন

স্থানীয় সংবাদ মাধ্যম ‘সিলেট টুডে২৪’, ‘সিলেট ডেস্ক’ এবং ‘সুরমা টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী বাসনা রানী জকিগঞ্জের বারহাল ইউনিয়নের কোণগ্রামের বাসিন্দা ছিলেন।

গত ৮ জুন সকালে প্রতিদিনের মতো তিনি বাড়ির পাশের সুরমা নদীতে ভেসে আসা জ্বালানি কাঠ কুড়াতে যান। দীর্ঘ সময় পার হওয়ার পরও তিনি বাড়ি না ফেরায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে এবং একপর্যায়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে ওই দিন সন্ধ্যায় নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া জানান, কাঠ কুড়াতে গিয়েই দুর্ঘটনাবশত পানিতে ডুবে বাসনা রানীর মৃত্যু হয়েছে। এই অকাল মৃত্যুর বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ ছিল না এবং দাহ কাজের জন্য তাঁরা মরদেহ গ্রহণ করেন।

অপপ্রচারের পুনরাবৃত্তি

উল্লেখ্য, একই দুর্ঘটনাকে কেন্দ্র করে এর আগেও গত ৯ জুন ‘@HinduUnityBD’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে একই ধরনের ভুয়া দাবি ছড়িয়ে অপপ্রচার চালানো হয়েছিল।

আরও পড়ুন

কক্সবাজারের ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় মেলেনি ধর্মীয় সম্পৃক্ততা

০৯ আগস্ট ২০২৬

প্রাপ্ত সকল তথ্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, এক্স-এ ছড়ানো দাবিটি পুরোপুরি বানোয়াট। বাসনা রানী মালাকারের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাজনিত মৃত্যুকে ভিত্তিহীনভাবে ইসলামপন্থীদের ঘটানো হত্যাকাণ্ড হিসেবে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের একটি মিথ্যা বর্ণনা তৈরি করতে তাঁর ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে এই মর্মান্তিক দুর্ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করা হয়েছে।

হিন্দু সম্প্রদায়সিলেটের জকিগঞ্জফায়ার সার্ভিসডুবুরি দলইসলামপন্থীসুরমা নদী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা