Agamir Somoy E-Paper
বুধবার, ২৪ জুন, ২০২৬
আগামীর সময়
১ টাকার শিক্ষক লুৎফর রহমান
বুধবার, ২৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

ভারতের সঙ্গে “চোখ নিচু করে” কথা বলার মন্তব্য করেননি শামা ওবায়েদ

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৮:০২
ভারতের সঙ্গে “চোখ নিচু করে” কথা বলার মন্তব্য করেননি শামা ওবায়েদ

ছবিঃ আগামীর সময়

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নামে একটি মন্তব্য ভাইরাল হয়েছে। দাবিতে বলা হয়, ‘ইন্ডিয়ার সাথে আমাদের চোখ নিচু করেই কথা বলতে হবে, এই যে যেমন এখন ইন্ডিয়ার হাতে পায়ে ধরে তেল আনতে হচ্ছে, গাধার মত “দিল্লি না ঢাকা” স্লোগান দিলেই তো হবে না, বুঝতে হবে যে ইন্ডিয়ার সাথে ঝামেলা করলে আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়ে যাবে’।

তবে অনুসন্ধানে জানা গেছে, শামা ওবায়েদ ইসলাম কখনো এমন মন্তব্য করেননি। প্রথমে এই মন্তব্যটি ছড়ানো হয় ‘ব্যঙ্গবাজার’ নামের একটি ফেসবুক পেজ থেকে, যা নিজেকে ব্যঙ্গাত্মক ও পারোডি পেজ হিসেবে পরিচয় দেয়। পরবর্তীতে এই ভুয়া পোস্টটিকেই তার আসল বক্তব্য হিসেবে প্রচার করা হয়।

২৯ মার্চ ‘Viral News BD.0’ নামের ফেসবুক পেজেও একই বক্তব্য শামা ওবায়েদের নামে প্রচারিত হতে দেখা যায়। তবে সেখানে মন্তব্যের পক্ষে কোনো প্রমাণ, ভিডিও বা নির্ভরযোগ্য তথ্যসূত্র দেওয়া হয়নি।

প্রকৃতপক্ষে, ২৮ ফেব্রুয়ারি যমুনা টিভির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে শামা ওবায়েদ ইসলামের আসল বক্তব্য পাওয়া যায়। তিনি বলেন, জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক বা অন্য কোনো দেশের সঙ্গে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না। ভারতকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়, তবে সম্পর্ক হতে হবে সমতা, পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে।

এছাড়া তিনি নিশ্চিত করেন, বাংলাদেশ কোনো একক দেশের ওপর নির্ভরশীল নয় এবং “সবার আগে বাংলাদেশ” নীতিতেই দেশের অর্থনীতি, সমাজনীতি ও পররাষ্ট্রনীতি পরিচালিত হবে। ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও প্রতিবেদনে⁠ তাকে এসব কথা বলতে শোনা যায়।

ফলে, সামাজিক মাধ্যমে শামা ওবায়েদ ইসলামের নামে প্রচারিত ‘চোখ নিচু করে কথা বলার’ বক্তব্যটি সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট।

ঢাকা-দিল্লিশামা ওবায়েদ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৪ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    কলম্বিয়া
    ০
    কঙ্গো
    ০
    ২৫ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    কানাডা
    ০
    ২৫ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    বসনিয়া-হার্জেগোভিনা
    ০
    কাতার
    ০
    ২৫ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    ব্রাজিল
    ০
    স্কটল্যান্ড
    ০
    ২৫ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    মরক্কো
    ০
    হাইতি
    ০
    ২৫ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    চেক প্রজাতন্ত্র
    ০
    মেক্সিকো
    ০
    ২৫ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    দক্ষিণ আফ্রিকা
    ০
    দক্ষিণ কোরিয়া
    ০
    ভেঙে পড়ার ছয় বছরেও সংস্কার হয়নি সেতু, বিচ্ছিন্ন ২০ গ্রাম

    ভেঙে পড়ার ছয় বছরেও সংস্কার হয়নি সেতু, বিচ্ছিন্ন ২০ গ্রাম

    ২৪ জুন ২০২৬, ০০:১২

    টিউবওয়েলের পানি খেয়ে হাসপাতালে ৩৩ শিক্ষার্থী

    টিউবওয়েলের পানি খেয়ে হাসপাতালে ৩৩ শিক্ষার্থী

    ২৪ জুন ২০২৬, ০০:৪১

    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোন

    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোন

    ২৪ জুন ২০২৬, ০৫:৫৪

    পাকুন্দিয়ায় বজ্রাঘাতে হাসপাতালে তিনজন

    পাকুন্দিয়ায় বজ্রাঘাতে হাসপাতালে তিনজন

    ২৪ জুন ২০২৬, ০৫:৪৮

    নোয়াখালীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের

    নোয়াখালীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের

    ২৪ জুন ২০২৬, ০৫:৩৯

    সড়কে নিম্নমানের কাজ, প্রতিবাদের মুখে পালাল ঠিকাদারের লোকজন

    সড়কে নিম্নমানের কাজ, প্রতিবাদের মুখে পালাল ঠিকাদারের লোকজন

    ২৪ জুন ২০২৬, ০১:২৬

    চল্লিশে পা অসীমে চোখ

    চল্লিশে পা অসীমে চোখ

    ২৪ জুন ২০২৬, ০৫:৩২

    ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

    ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

    ২৪ জুন ২০২৬, ০৫:২৭

    বোধ হয়

    বোধ হয়

    ২৪ জুন ২০২৬, ০৫:২৬

    তবে

    তবে

    ২৪ জুন ২০২৬, ০৫:২৫

    ক্রোয়েশিয়ার জয়ে পানামার বিদায়

    ক্রোয়েশিয়ার জয়ে পানামার বিদায়

    ২৪ জুন ২০২৬, ০৭:০৪

    রোনালদো বিস্ফোরণে কক্ষপথে পর্তুগাল

    রোনালদো বিস্ফোরণে কক্ষপথে পর্তুগাল

    ২৪ জুন ২০২৬, ০১:১৬

    আজকের নামাজের সময়সূচি (২৪ জুন)

    আজকের নামাজের সময়সূচি (২৪ জুন)

    ২৪ জুন ২০২৬, ০৭:১২

    বিদ্যুৎ ধনীদের গরিবের অন্ধকার

    বিদ্যুৎ ধনীদের গরিবের অন্ধকার

    ২৪ জুন ২০২৬, ০৫:১৬

    গলির গোলকধাঁধা রেয়াজুদ্দিন বাজারে

    গলির গোলকধাঁধা রেয়াজুদ্দিন বাজারে

    ২৪ জুন ২০২৬, ০৫:২৩

    advertiseadvertise