Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

আর্লিং হলান্ড ইসলাম গ্রহণ করেননি, ভিডিওটি এআই

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১৭:৩৫
শেয়ার করুন:
আর্লিং হলান্ড ইসলাম গ্রহণ করেননি, ভিডিওটি এআই

ছবিঃ আগামীর সময়

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হলান্ড কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

তবে অনুসন্ধানে দেখা গেছে, দাবিটি সঠিক নয়; ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
ভাইরাল হওয়া প্রায় ১০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, হলান্ডকে কালেমার কিছু অংশ পাঠ করতে এবং পরে একজন টুপি-পাঞ্জাবি পরিহিত ব্যক্তির সঙ্গে আলিঙ্গন করতে। এ সময় পাশে বসা কয়েকজন নারী-পুরুষকে হাততালি দিতেও দেখা যায়।

তবে ভিডিওটি বিশ্লেষণ করে একাধিক অসঙ্গতি দেখা যায় । ভিডিওর একটি অংশে দেখা যায়, হলান্ডকে জড়িয়ে ধরা ব্যক্তির হাতে অস্বাভাবিকভাবে দুইটি বৃদ্ধাঙ্গুলি রয়েছে। একই হাতে কখনো পাঁচটি, আবার মুহূর্তের ব্যবধানে ছয়টি আঙুল দেখা যায়-যা এআই-নির্মিত কনটেন্টের সাধারণ ত্রুটি।

এছাড়া ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকরণ টুল ‘হাইভ মডারেশন’ দিয়ে যাচাই করলে দেখা যায়, ভিডিওর দৃশ্যের ৯৯.৯৯% এবং শব্দের ৯৬% এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি টুল ‘ডিপফেক-ও-মিটার’ও ভিডিওটিকে শতভাগ এআই-নির্মিত বলে শনাক্ত করেছে।

অধিকতর যাচাইয়ে আর্লিং হলান্ডের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কিংবা কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক গণমাধ্যমে তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আন্তর্জাতিক ফ্যাক্টচেকিং সংস্থা লিড স্টোরিজও একটি প্রতিবেদন প্রকাশ করে ভিডিওটিকে ভুয়া বলে নিশ্চিত করেছে।

সুতরাং আর্লিং হলান্ড ইসলাম ধর্ম গ্রহণ করেছেন- এ দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ এআই-নির্মিত এবং বিভ্রান্তিকর।

ইসলামহলান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ