Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

সত্যিই কি ইসরায়েল রাষ্ট্র বিলুপ্তি চেয়েছেন ইতালির প্রধানমন্ত্রী?

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ২১:০৫
সত্যিই কি ইসরায়েল রাষ্ট্র বিলুপ্তি চেয়েছেন ইতালির প্রধানমন্ত্রী?

ছবি: আগামীর সময়

সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নামে একটি মন্তব্য প্রচার করা হচ্ছে। এতে দাবি করা হচ্ছে, মেলোনি বলেছেন— ‘স্পষ্ট করে বলি, আমি শুধু ইসরাইলের বিরুদ্ধে নই, বরং আমি ইসরাইলের বিলুপ্তির পক্ষে আছি।’ গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানসহ একাধিক নেটিজেন ফেসবুকে জর্জিয়া মেলোনির নাম ও পরিচয় যুক্ত করে মন্তব্যটি প্রচার করেছেন।

তবে অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নয়। মেলোনির এমন কোনো মন্তব্য করার পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। বরং, মার্কিন ইন্টারনেট ব্যক্তিত্ব ড্যান বিলজেরিয়ানের মন্তব্যকে মেলোনির নামে প্রচার করা হয়েছে।

মূলধারার গণমাধ্যম অনুসন্ধান ও ইতালীয় সরকারের বক্তব্য

এ বিষয়ে বিভিন্ন প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করে একাধিক সার্চ ইঞ্জিনে অনুসন্ধান করা হয়েছে। তবে মেলোনির এমন মন্তব্যের সমর্থনে কোনো সাক্ষাৎকার, ভিডিও, সংবাদ সম্মেলন কিংবা নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়নি। ফিলিস্তিন ও ইসরায়েলের মতো সংবেদনশীল বিষয়ে মেলোনি এ ধরনের মন্তব্য করলে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনা ও সংবাদ কভারেজ বা তৈরি করার কথা।

পরবর্তীতে ইসরায়েল ও ফিলিস্তিন প্রসঙ্গে মেলোনির বিভিন্ন সময়ের মন্তব্য ও অবস্থান পর্যালোচনা করা হয়।

২০২৩ সালের ২১ অক্টোবর ইসরায়েল সফরের পর ইতালি সরকারের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, জর্জিয়া মেলোনি আন্তর্জাতিক আইন মেনে ইসরায়েলের আত্মরক্ষার পূর্ণ অধিকার এবং শান্তিতে বসবাসের অধিকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি গাজায় মানবিক সহায়তার প্রবেশ নিশ্চিত করা এবং অঞ্চলটিতে শান্তির একটি কার্যকর সম্ভাবনা তৈরির গুরুত্বও তুলে ধরেন।


২০২৪ সালের ডিসেম্বরে ইতালির পার্লামেন্টে দেওয়া ভাষণেও মেলোনি বলেন, ন্যায্য ও টেকসই শান্তি কেবল এমন একটি দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে অর্জিত হতে পারে, যা ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় জনগোষ্ঠীর নিরাপত্তা ও পারস্পরিক স্বীকৃতি নিশ্চিত করবে।

এমনকি ২০২৫ সালের আগস্টে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে অসামঞ্জস্যপূর্ণ আখ্যা দিয়ে সমালোচনা করার সময়ও মেলোনি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে পুনরায় সমর্থন করেন। পাশাপাশি তিনি ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ, মানবিক সহায়তা প্রবেশের সুযোগ এবং পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ বন্ধ করার আহ্বান জানান।

অর্থাৎ, বিভিন্ন সময়ে মেলোনি ইসরায়েল সরকারের নীতি ও সামরিক কর্মকাণ্ডের সমালোচনা করলেও ইসরায়েল রাষ্ট্রের বিলুপ্তির পক্ষে অবস্থান নেননি। বরং তিনি ইসরায়েল ও ফিলিস্তিনের পারস্পরিক স্বীকৃতির ভিত্তিতে একটি দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে কথা বলেছেন।

মন্তব্যের মূল উৎস ও ড্যান বিলজেরিয়ান

এদিকে আরও অনুসন্ধানে দেখা যায়, আলোচিত মন্তব্যের ইংরেজি সংস্করণ ১৯ জুলাই মার্কিন ইন্টারনেট ব্যক্তিত্ব ড্যান বিলজেরিয়ান তার ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেন। বিলজেরিয়ানের পোস্টে লেখা হয়, “To be clear, I’m not anti-Israel, I’m abolish Israel.”

অর্থাৎ, ড্যান বিলজেরিয়ানের এক্স পোস্টে প্রকাশিত মন্তব্যটিই জর্জিয়া মেলোনির নামে প্রচার করা হয়েছে।

সামগ্রিক তথ্য বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, ইসরায়েলকে নিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। ড্যান বিলজেরিয়ানের ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংবাদ বিকৃত করে রাজনৈতিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

জর্জিয়ামেলোনিগাজাইতালির পার্লামেন্টইসরায়েলিফিলিস্তিনি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!