জুলকারনাইন সায়েরের নামে বঙ্গবন্ধুর কারাবাস নিয়ে ভুয়া মন্তব্য প্রচার

ছবিঃ আগামীর সময়
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ছড়িয়েছে, যেখানে বলা হচ্ছে, প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫৫ বছরের জীবনে ৪৬৮২ দিন কারাভোগ করেছেন, যার মধ্যে বৃটিশ আমলে স্কুল জীবনে ৭ দিন এবং বাকি ৪৫৭৫ দিন পাকিস্তানি কারাগারে।
দাবিতে আরও বলা হয়েছে, পাকিস্তান সরকার তাকে নত করতে পারেনি এবং এ সত্য স্বীকার করতে হবে যে দলই হোক।
যাচাইয়ের পর দেখা গেছে, জুলকারনাইন সায়ের এমন কোনো মন্তব্য করেননি।
আলোচিত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রবাসী সাংবাদিকের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করা হলেও সেখানে এ ধরনের কোনো পোস্ট বা মন্তব্য পাওয়া যায়নি।
পাশাপাশি, গুগল ও অন্যান্য অনলাইন উত্সে সার্চ করেও আলোচিত দাবির কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, জুলকারনাইন সায়ের শেখ মুজিবুর রহমানের কারাবাস সম্পর্কে যে মন্তব্য করেছেন বলে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া।

