Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

লোডশেডিং নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার নামে ভুয়া মন্তব্য প্রচার

তানজিলা আফসানা
তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ২০:১০
লোডশেডিং নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার নামে ভুয়া মন্তব্য প্রচার

ছবি: আগামীর সময়

বিদ্যুতের লোডশেডিং নাভিঃশ্বাস ফেলছে জনজীবনে, তা নিয়ে সরকারের সমালোচনাও হচ্ছে। তার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়েছে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে নিয়ে।

তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত মন্তব্যটি জাহেদ উর রহমান করেননি। মূলত একটি ব্যঙ্গাত্মক (স্যাটায়ার) পেজের পোস্টকে আসল খবর হিসেবে ধরে নিয়ে এই বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

কী দাবি করা হচ্ছে?

প্রচারিত ফটোকার্ডে জাহেদ উর রহমানের একটি বক্তব্য উদ্ধৃত করা হয়েছে।
‘বাংলাদেশের মানুষ এমন ভাব নিচ্ছে যে জীবনে মনে হয় লোডশেডিং দেখে নাই, কখনো গ্যাসের চুলা বাদে রান্না করে নাই। তারেক রহমান ডেইলি ২০ ঘণ্টা কাজ করে আপনাদের জন্য, শুকরিয়া আদায় করেন এমন প্রধানমন্ত্রী পাইছেন,’ এমন মন্তব্য তিনি করেছেন বলে ফটোকার্ডটিতে দাবি করা হয়।

গতকাল ১৬ আগস্ট বেশ কয়েকটি ফেসবুক প্রোফাইলে জাহেদ উর রহমানের ছবি সংবলিত ফটোকার্ডটি আপলোড করা হয়।
এর মধ্যে ‘Golam Rabbani’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটি ২৪ বার শেয়ার করা হয় এবং এতে ৫৪৮টি প্রতিক্রিয়া পড়ে। অনুসন্ধানে পাওয়া অন্যান্য পেজ ও আইডি থেকেও একইভাবে ফটোকার্ডটি ছড়াতে দেখা যায়।

আরও পড়ুন

বিচারকের ওপর হামলার ভিডিও ছড়িয়ে ‘ইসলামিক প্রতিকারের’ ভুয়া দাবি

১৬ আগস্ট ২০২৬

আসল ঘটনা কী?

এই দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে তথ্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। পরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানেও কোনো মূলধারার গণমাধ্যমে জাহেদ উর রহমানের এমন মন্তব্য মেলেনি।

ফটোকার্ডটির মূল উৎসের অনুসন্ধানে দেখা যায়, ‘Gupto Tv’ নামের একটি ফেসবুক পেজে গত ১৬ আগস্ট এটি প্রথম পোস্ট করা হয়েছিল। পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি প্যারোডি বা স্যাটায়ার পেজ। সেখানে নিয়মিতই সমসাময়িক নানা বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক কনটেন্ট পোস্ট করা হয়। অর্থাৎ, মূল পোস্টটি ছিল বিনোদনমূলক ও ব্যঙ্গাত্মক।

একই দিন (১৬ আগস্ট) এক ভিডিও বার্তায় গ্যাস ও বিদ্যুৎসংকট নিয়ে জাহেদ উর রহমানের বক্তব্য পাওয়া যাচ্ছে সংবাদমাধ্যমে।

তিনি বলছিলেন, গ্যাসসংকটের কারণে দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্য বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, গ্রামাঞ্চলে ব্যাপক লোডশেডিং হয়েছে এবং ঢাকাতেও কয়েক দিন বিদ্যুৎ ঘাটতির কারণে ভোগান্তি পোহাতে হয়েছে।

আরও পড়ুন

বিষাক্ত গ্যাসে মৃত্যু, অপপ্রচার ‘বারুদ বিস্ফোরণ’ বলে

১৬ আগস্ট ২০২৬

এ পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জনগণের কাছে তিনি দুঃখও প্রকাশ করেন। সেখানে তারেক রহমানকে জড়িয়ে এমন কোনো উক্তি করা হয়নি।

তাই প্রাপ্ত তথ্য বিশ্লেষণ শেষে এটি নিশ্চিত যে, স্যাটায়ার পেজের একটি ব্যঙ্গাত্মক পোস্টকে কেন্দ্র করে জাহেদ উর রহমানের নামে ভুয়া মন্তব্য ছড়ানো হচ্ছে।


লোডশেডিংসরকারের সমালোচনাজাহেদ উর রহমানগ্যাসের চুলাতারেক রহমানপ্রধানমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিতে গিয়ে ইমরান খান আটক

    মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিতে গিয়ে ইমরান খান আটক