Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

ইরানের হামলার ভয়ে নয়, রমজানে মসজিদে আজান দেন কানাডার পুলিশ কর্মকর্তা

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১৭:২৩
ইরানের হামলার ভয়ে নয়, রমজানে মসজিদে আজান দেন কানাডার পুলিশ কর্মকর্তা

ছবিঃ আগামীর সময়

ইরানের হামলা থেকে বাঁচতে মার্কিন পুলিশ ভয়ে আজান দিতে শুরু করেছে- এমন দাবিতে একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, দাবিটি বিভ্রান্তিকর। ছবিটি যুক্তরাষ্ট্রের নয়, কানাডার এবং প্রায় পাঁচ বছর আগের একটি ঘটনার।

ফেসবুকের একটি পাবলিক গ্রুপে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি মাইক্রোফোনের সামনে আজান দেওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। ছবির ওপর লাল বৃত্ত ও তীর চিহ্ন দিয়ে লেখা হয়েছে, “ইরানের হামলা থেকে বাঁচতে মার্কিন পুলিশ ভয়ে আজান দিতে শুরু করেছে”।

তবে ছবিটির কি-ফ্রেম রিভার্স সার্চে তুরস্ক, কাতার ও লেবাননভিত্তিক একাধিক গণমাধ্যমে ২০২১ সালের এপ্রিল মাসে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। এসব প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে সামাজিক মাধ্যমে ছড়ানো ছবিটির পুরোপুরি মিল রয়েছে- ব্যক্তির চেহারা, পোশাক, ভঙ্গি এবং পেছনের ভবন ও মাইক্রোফোনের অবস্থান সবই এক।

কাতারভিত্তিক গণমাধ্যম আল আরব এবং লেবাননভিত্তিক আল জাদিদ-এর তথ্য অনুযায়ী, ছবির ব্যক্তিটি রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) সদস্য কর্পোরাল নাদের খলিল। তিনি আরসিএমপির প্রথম মুসলিম সদস্যদের একজন হিসেবে ২০২১ সালের ১৬ এপ্রিল, পবিত্র রমজান মাসের চতুর্থ দিনে কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগারিতে অবস্থিত আকরাম জুমা মসজিদে মাগরিবের আজান দেন।

এ ঘটনার একটি ভিডিওও রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের আলবার্টা শাখা তাদের ভেরিফায়েড এক্স (তৎকালীন টুইটার) অ্যাকাউন্টে প্রকাশ করেছিল। এছাড়া তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, ২০২১ সালের রমজান মাসে কানাডার এডমন্টন ও ক্যালগারি শহরের কিছু মসজিদকে সূর্যাস্তের সময় (মাগরিব) আজান সম্প্রচারের বিশেষ অনুমতি দেওয়া হয়।

সাধারণত শব্দদূষণ সংক্রান্ত উপবিধির কারণে কানাডায় মসজিদ থেকে আজান সম্প্রচার সীমিত থাকে। তবে রমজান উপলক্ষে ২০২১ সালে দ্বিতীয়বারের মতো এডমন্টন ও ক্যালগারির প্রায় ৪০টি মসজিদকে সাময়িকভাবে আজান প্রচারের অনুমতি দেয় স্থানীয় কর্তৃপক্ষ।

অর্থাৎ, ইরানের হামলার ভয়ে মার্কিন পুলিশের আজান দেওয়ার দাবিতে ছড়িয়ে পড়া ছবিটি প্রকৃতপক্ষে কানাডার এক মুসলিম পুলিশ কর্মকর্তার। এটি ২০২১ সালের রমজান মাসে মাগরিবের আজান দেওয়ার সময়ের ছবি, যার সঙ্গে ইরানের হামলা বা যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই।

মসজিদে আজানকানাডার পুলিশইরানের হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!