Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

শিক্ষার্থীদের ‘ফ্যাসিস্টের দোসর’ বলেননি প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৬:৪৩
শিক্ষার্থীদের ‘ফ্যাসিস্টের দোসর’ বলেননি প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: আগামীর সময়

সম্প্রতি ফেসবুকে এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনের আবহে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘প্রথম আলো’-র আদলে তৈরি একটি ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ছবি যুক্ত করে দাবি করা হচ্ছে—তিনি সংসদে দাঁড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেছেন, ‘এরা কেউ সাধারণ শিক্ষার্থী নয়, এরা ফ্যাসিস্টের দোসর, দেশ অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এরা মাঠে নেমেছে।’

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ বানোয়াট। প্রথম আলো এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, বরং সংবাদমাধ্যমটি নিজেই এটিকে ‘ভুয়া’ বলে নিশ্চিত করেছে। একই সাথে সংসদ অধিবেশনেও প্রধানমন্ত্রীর এমন কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন ও ফটোকার্ডের বিবরণ

দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র বন্যা, বর্ষণ ও জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলন শুরু হয়। ২০২৬ সালের ১৪ জুলাই থেকে পরীক্ষার্থীরা ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়সহ দেশের প্রায় ৩০টি জেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিতের মূল দাবির পাশাপাশি তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবি জানান। এই আন্দোলনের রেশ ধরেই পরবর্তীতে ফেসবুকে এই ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে। ছড়ানো ফটোকার্ডটিতে প্রকাশের তারিখ দেওয়া আছে ১৪ জুলাই ২০২৬ এবং নিচে প্রথম আলোর অফিশিয়াল ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করা হয়েছে।

ফটোকার্ডটির সত্যতা যাচাইয়ে দেখা গেছে, উক্ত তারিখে প্রথম আলোর অফিশিয়াল ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে এই ছবি সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশিত হয়নি। বিষয়টি নিশ্চিত করে প্রথম আলো তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ১৫ জুলাই ২০২৬ তারিখে একটি বিশেষ সতর্কবার্তা পোস্ট করে। সেখানে তারা স্পষ্ট জানায় যে, তাদের নাম ব্যবহার করে ছড়ানো এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও নকল।

অন্যদিকে, ১৪ জুলাই আন্দোলন শুরু হওয়ার পর থেকে জাতীয় সংসদের কোনো অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে এমন কোনো মন্তব্য করতে দেখা যায়নি। সংসদ অধিবেশনের অফিশিয়াল রেকর্ড কিংবা অন্য কোনো মূলধারার নির্ভরযোগ্য গণমাধ্যমেও এই ধরনের কোনো বক্তব্যের কোনো প্রমাণ বা অস্তিত্ব পাওয়া যায়নি।

সামগ্রিক তথ্য ও প্রমাণ বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ছড়ানো এই বক্তব্যটি সম্পূর্ণ বানোয়াট। এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে অপপ্রচার এবং বিভ্রান্তি তৈরি করতে প্রথম আলোর লোগো ও নকশা নকল করে একটি ভুয়া ফটোকার্ড তৈরি করা হয়েছে।

প্রধানমন্ত্রীতারেক রহমানফ্যাসিস্টের দোসরসংসদঅধিবেশনতীব্র বন্যাবর্ষণজলাবদ্ধতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!