Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফ্যাক্টচেক

জমি নিয়ে বিরোধের ঘটনাকে ‘আওয়ামী লীগ নেতা হত্যার দৃশ্য’ বলে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ২০:০১
জমি নিয়ে বিরোধের ঘটনাকে ‘আওয়ামী লীগ নেতা হত্যার দৃশ্য’ বলে প্রচার

ছবিঃ আগামীর সময়

সম্প্রতি, “প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার নির্মম দৃশ্য” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ডের নয়। প্রকৃতপক্ষে, এটি সুনামগঞ্জের একটি পারিবারিক সহিংসতার ঘটনার ভিডিও, যেখানে জমি নিয়ে বিরোধের জেরে পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।

অনুসন্ধানে “Sagor Vhai” নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ২০ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, জমি নিয়ে বিরোধে ভাগিনার হাতে মামা আহত হন। মন্তব্যের ঘরে পোস্টকারী জানান, ঘটনাটি সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার পূর্ব গোলগাঁও গ্রামের।

এছাড়া, জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এর ওয়েবসাইটে ২১ ফেব্রুয়ারি প্রকাশিত “নাতিদের বিরুদ্ধে নানিসহ পরিবারের ১০ জনকে কুপিয়ে জখমের অভিযোগ” শীর্ষক একটি প্রতিবেদনেও একই ঘটনার তথ্য পাওয়া যায়। প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ভাইরাল ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। সেখান থেকে জানা যায়, ২০ ফেব্রুয়ারি সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গোলগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নাতিরা নিজেদের মামা, মামী ও নানীসহ অন্তত ১০ জনকে আহত করে।

অর্থাৎ, ঘটনাটি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়; বরং জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে সংঘটিত সহিংসতা।

সুতরাং, পারিবারিক বিরোধের এই ঘটনাকে “আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার দৃশ্য” হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ।

আওয়ামী লীগজমি নিয়ে বিরোধের
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise